আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

WB Assembly Election 2026 : রাজ্যে আজ প্রথম দফার ভোট, কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- অবশেষে রাজ্যে বেজে গেল প্রথম দফার ভোটের বাদ্যি। ভোট কেন্দ্র গুলি কড়া নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হয়েছে। রাজ্যের ১৬ জেলার ১৫২ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে আজ। পুরো উত্তরবঙ্গ জঙ্গলমহলের একাধিক জেলা, দুই মেদিনীপুর এবং নবাবের জেলা মুর্শিদাবাদে ভোট হবে।

প্রথম দফার ভোটে একাধিক হাইপ্রোফাইল প্রার্থীর ভাগ্য নির্ধারণ ভোটারদের হাতে। নন্দীগ্রাম, শিলিগুড়ি, গোটা চা বলয়ে ভোট হবে আজ। নন্দীগ্রামে বিজেপিরশুভেন্দু অধিকারী বনাম তৃণমূলের পবিত্র কর, শিলিগুড়িতে তৃণমূলের গৌতম দেব বনাম বিজেপির শংকর ঘোষ এর প্রতিদ্বন্দ্বিতা প্রথম দফার নির্বাচনে । এছাড়া বহরমপুর আসনে এবার বিশেষ নজর থাকবে । ৩০ বছর পর বাংলা বিধানসভা ভোটের ময়দানে বহরমপুর কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তা বলায় ঘিরে ফেলা হয়েছে এলাকাগুলিকে । প্রথম দফায় রাজ্যে ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবার মোতায়ন থাকছে। ৪০ হাজারেরও বেশি রাজ্য পুলিশ প্রথম দফার ভোটে দায়িত্বে থাকছেন । সব থেকে বেশি সংখ্যক বাহিনী রাখা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় । কমিশন সূত্রে খবর বুথ থেকে ১০০ মিটার পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেক বুথে সিসিটিভি ক্যামেরা থাকছে এবং সরাসরি কন্ট্রোল রুম থেকে তার নজরদারি চলবে । এবার ভোটে ব্যবহৃত হচ্ছে এআই প্রযুক্তি। ভোটকেন্দ্রে কোনরকম গন্ডগোল দেখলে নির্বাচন কমিশনের অফিসে তা খবর চলে যাবে। এবং তারপর সেই ঘটনায় দ্রুত একশন নেওয়া হবে। ফ্লাইং স্কোয়াড ও থাকছে এবার । কোন রকম অসুবিধা হলে টোল ফ্রি নম্বর এর মাধ্যমে কমিশনের কাছে অভিযোগ জানানো যাবে ।

প্রথম দফার ভোটে দায়িত্বে থাকছেন প্রায় ৫ লক্ষ ভোট কর্মী । ৪৪,৩৭৬ একটি বুথে ভোটগ্রহণ হবে যার মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে ৯ থেকে ১০ হাজার। সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *