আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : একানা স্টেডিয়ামে ঘরের দল লখনউকে হারালো রাজস্থান ……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কলকাতা নাইট রাইডার্স এর কাছে হারার পর লখনউ এর বিপক্ষে জিতে দারুন ভাবে ফিরে এলো রাজস্থান রয়্যালস। ঋষভ পান্থ এর দলের ঘরের মাঠে জয় পেলেন রিয়ান পরাগরা । মূলত বোলারদের দাপটে ৪০ রানের ব্যবধানে লখনউ কে পরাজিত করল রাজস্থান ।

আজ লখনউ অধিনায়ক ঋষভ পান্থ টসে জিতে রাজস্থান কে প্রথমে ব্যাটিং করতে পাঠান। শুরু থেকেই লখনউ এর বোলাররা রাজস্থানের ওপেনিং জুটিকে চাপে রাখে । যশস্বী জয়সওয়াল ১২ বলে ২২ রান করে আউট হয়ে যান । বৈভব সূর্যবংশী সংগ্রহ ১১ বলে ৮ । ধ্রুব জুরেল রানের খাতা না খুলেই প্রথম বলে আউট হয়ে গেলেন । আরো একবার ব্যর্থ হন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ । আজকের ম্যাচে তিনি ২০ রান করেন । সিমরন হেটমায়ারের সংগ্রহ ১৮ বলে ২২ । রাজস্থান রয়্যালসের হয়ে আজকের ম্যাচে সর্বোচ্চ রান করেন রবীন্দ্র জাদেজা। ২৯ বল খেলে তিনি ৪৩ রান করেন । নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে রাজস্থান । লখনউ এর হয়ে ২ টি করে উইকেট নেন মহম্মদ শামি, প্রিন্স যাদব ও মহসিন খান ।

১৬০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ম্যাচের প্রথম ওভারে উইকেট হারায় লখনউ । শূন্য রানে আউট হয়ে যান আয়ুষ বাদোনি। এরপর অধিনায়ক ঋষভ ও এইডেন মার্করামও কোন রান না করেই আউট হয়ে সাজঘরে ফিরে যান । গত ম্যাচ গুলির মতো নিকোলাস পুরান আবার ব্যর্থ হন রাজস্থানের বিপক্ষে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মিচেল মার্শ। ৪১ টি বল খেলে ৫৫ রান করেন এই অজি ব্যাটার। দলের বাকিরা কেউ ই ব্যাট হাতে সেভাবে রান পাননি । ১৮ ওভারের মধ্যে ১১৯ রানে অল আউট হয়ে যায় লখনউ। রাজস্থানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন ব্রিটিশ ফাস্ট বোলার জোফ্রা আর্চার । ২ টি করে উইকেট পান নন্দ্রে বার্গার ও ব্রিজেস শর্মা। ৪০ রানের ব্যবধানে জয় পায় রাজস্থান।

রাজস্থান রয়্যালস এই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে । তাদের পরবর্তী ম্যাচ আগামী ২৫শে এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *