Chris Gayle-Dinda-BJP : বাংলার বিধানসভার ভোটের প্রচারে ক্রিস গেইল, দিন্দাকে জয়ী করার আহ্বান !
কিউ ইন্ডিয়া বাংলা :- পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রচারে বড় চমক দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা । তার হয়ে প্রচার করলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল । একটি ভিডিও বার্তায় অশোক দিন্দা কে জয়ী করার আহ্বান জানান ক্রিকেট বিশ্বে ইউনিভার্স বস নামে খ্যাত ক্রিস গেইল ।
আসন্ন বিধানসভা নির্বাচনে ময়না কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা। গতবারের নির্বাচনেও বিজেপির টিকিটে লড়ে এই কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিল। এবার তাকে তার পুরানো কেন্দ্র ময়নাতে ফের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে বিজেপি। সেই নির্বাচনের প্রচারে জাতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার । তাকে ভোট দেওয়ার আহবান জানালেন স্বয়ং ক্যারিবিয়ান ব্যাটিং দৈত্য ক্রিস গেইল । ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে ক্রিস গেইল কে বলতে শোনা গেছে ” ভোট ফর অশোক দিন্দা” । গেইলের এই ভিডিও বার্তা সমাজের রীতিমতো ভাইরাল। অশোক দিন্দা এবং ক্রিস গেইল দুজনেই দীর্ঘদিনের বন্ধু । ক্রিকেট মাঠে প্রচুর সময় কাটিয়েছেন দুজনে। আইপিএলে একটা সময় একই দলে খেলেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে দিন্দা ও গেইল দুজনে বহু ম্যাচ খেলেছেন । আরসিবির হয়ে ব্যাটিংয়ে ঝড় তুলতেন ক্রিস গেইল এবং দলের বোলিং বিভাগের দায়িত্ব থাকতো অশোক দিন্দার কাঁধে । ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক গেইলের । ভারতে তার সমর্থক – অনুরাগীদের সংখ্যা প্রচুর ।
অশোক দিন্দার এই প্রচারকে বাংলার রাজনীতিতে অভিনব বলেছেন অনেকে । আবার অনেকে দাবি তুলেছিলেন গেইলকে যদি ময়নায় নিয়ে আসে প্রচার করানো হতো তাহলে ভালো হতো , তবে সে ক্ষেত্রে নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে পড়তেন ময়নার বিজেপি প্রার্থী । তবে যাই হোক গেইলের এই ভিডিও বার্তা ময়নার বিধানসভা ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে সেটা দেখা যাবে আগামী ৪ই মে।
