আজকের দিনেখেলাতিলোত্তমা

Matches Free : এবার ঘরে বসে ফ্রি-তে ইস্ট-মোহনের সব ম্যাচ, কোথায় দেখবেন?

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ইস্টবেঙ্গল-মোহনবাগান ভক্তদের জন্য বড় সুখবর(Matches Free)। এবার খুব সহজেই বিনামূল্যে দেখা যাবে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। সম্প্রচার নিয়ে গত মরশুমের জটিলতা কাটিয়ে এবার নতুন উদ্যোগে মাঠে নামছে ফেডারেশন। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ISL-এর নতুন মরশুম(Matches Free)।

 

গত মরশুমে FSDL সরে যাওয়ার পর ISL আয়োজন নিয়ে (Matches Free)চরম সমস্যায় পড়েছিল AIFF। শেষ পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর দ্বারস্থ হতে হয় এবং সিঙ্গল লেগে টুর্নামেন্ট করতে বাধ্য হয় ফেডারেশন। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার প্রথম থেকেই সতর্ক কর্তারা। এবার (Matches Free)ফেডারেশন-ক্লাব জোটের যৌথ মডেলে পরিচালিত হবে ISL। লিগকে এগিয়ে নিয়ে যেতে নতুন CEO নিয়োগ করা হয়েছে(Matches Free)।

 

AIFF জানিয়েছে, ১০ অক্টোবর থেকে লিগ শুরু হয়ে চলবে আগামী বছরের মে মাস পর্যন্ত(Matches Free)। মোট ১৩টি দল খেলবে হোম-অ্যাওয়ে ফরম্যাটে। লিগ পর্বে মোট ১৬৩টি ম্যাচ হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল শিল্ড জিতবে,(Matches Free) এরপর সেরা ৬ দল প্লে-অফে ISL কাপের জন্য লড়বে।

 

শুরুতে ১৪টি দলের খেলার কথা থাকলেও, অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ জমা দিতে না(Matches Free) পারায় বাদ পড়েছে কলকাতার ডায়মন্ড হারবার FC। AIFF স্পষ্ট জানিয়েছে, (Matches Free)তাদের জন্য কোনও ছাড় নেই। ডায়মন্ড হারবারকেই লিগ টেবিলের একেবারে নিচে রেখে অবনমিত ঘোষণা করা হবে এবং পরের মরশুমে খেলতে হবে দ্বিতীয় ডিভিশনে।

 

ভক্তদের জন্য সবচেয়ে বড় খবর হল, এবার ISL দেখা যাবে টেলিভিশনে। (Matches Free)পাশাপাশি ISL-এর নিজস্ব ইউটিউব চ্যানেল এবং Zee Sports-এও বিনামূল্যে লাইভ দেখা যাবে সব ম্যাচ। সব মিলিয়ে গত মরশুমের অনিশ্চয়তা কাটিয়ে এবার আরও বড় আকারে ফিরছে ISL। বিনামূল্যে সম্প্রচারের সিদ্ধান্তে খুশি বাংলার(Matches Free) ফুটবলপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *