আজকের দিনেবাংলার আয়না

গ্যাংটক থেকে শিলিগুড়ি ফেরার পথেই শেষ যাত্রা! একই পরিবারের ৪ সদস্যের মর্মান্তিক মৃত্যু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- গ্যাংটক থেকে শিলিগুড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চার সদস্য। মৃতদের মধ্যে রয়েছেন মাত্র পাঁচ বছরের এক শিশুও। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে সিকিম ও উত্তরবঙ্গ জুড়ে।

মৃতদের নাম জানা গিয়েছে সাব্য নিউপানে, স্মারিকা নিউপানে, টিকা মায়া দাহাল এবং দিত্য ছেত্রী। তাঁরা সকলেই সিকিমের বাসিন্দা ছিলেন বলে সূত্রের খবর। শনিবার সকালে নিজেদের গাড়ি করে সিকিম থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই চার সদস্যের পরিবার। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শেষবার তাঁদের যোগাযোগ হয়েছিল গতকাল বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটের মধ্যে রাম্বি এলাকায়। এরপর হঠাৎ করেই তাঁদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারপর থেকেই তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে কোনও খবর না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। একই সময়ে জাতীয় সড়ক ১০-এর সেভক ও বাঘপুলের মধ্যবর্তী ভেলাবাড়ি এলাকায় হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টির জেরে পাহাড়ি ঝোরা বিপুল পরিমাণে ফুলে ওঠে। এর ফলে ব্যাপক ধস ও কাদা নেমে এসে রাস্তার একাংশ ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকেই আশঙ্কা তৈরি হয় যে নিখোঁজ পরিবারটির গাড়ি হয়তো সেই প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়েছে।

তদন্তে মোবাইল ফোনের শেষ অবস্থানও ওই এলাকাতেই শনাক্ত করা হয়েছে । পরে ধসপ্রবণ অঞ্চল থেকে একটি গাড়ির ব্যাটারি এবং গাড়ির ভাঙা অংশ উদ্ধার হওয়ায় উদ্ধারকারী দল অনুসন্ধান আরও জোরদার করে। অবশেষে রবিবার সকালে উদ্ধারকারীরা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি খুঁজে পান এবং সেখান থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়।এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *