গরমে থাকুন রিফ্রেশ…..‘ওয়াটারমেলন মোজিতো’-র সঙ্গে
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্কঃ গরমে শরীর ঠান্ডা রাখতে এবং তৃষ্ণা মেটাতে একটি দারুন রেসিপি দেওয়া হল আপনাদের জন্য।নাম ‘ওয়াটারমেলন মোজিতো’। খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন এটি..তার রেসিপি দেওয়া হলোঃ
1. তরমুজ: ১.৫ থেকে ২ কাপ (বীজ ছাড়া ছোট টুকরো করা)
2. পুদিনা পাতা: ৭-৮টি
3. লেবুর রস: ১-২ চা চামচ (স্বাদমতো)
4. চিনি বা সুগার সিরাপ: ২-৩ চা চামচ (তরমুজ মিষ্টি হলে কম দেবেন)
5. লেবুর টুকরো: ২-৩টি (গার্নিশিং ও ফ্লেভারের জন্য)
6. কালো লবণ বা বিট নুন: সামান্য (স্বাদমতো)
7. সোডা ওয়াটার বা স্প্রাইট: ১ কাপ
8. বরফ কুচি: প্রয়োজনমতো
প্রস্তুত প্রণালী
একটি ব্লেন্ডারে তরমুজের টুকরোগুলো নিয়ে স্মুথ জুস তৈরি করে নিন। প্রয়োজন হলে ছেঁকে নিতে পারেন, তবে না ছেঁকে রাখলে টেক্সচার ভালো হয়।
এবার একটি কাঁচের গ্লাস নিন।তার মধ্যে পুদিনা পাতা, লেবুর টুকরো এবং মধু বা সুগার সিরাপ নিয়ে একটি চামচ বা মডলার দিয়ে পুদিনা পাতা হালকা করে থেঁতো করে নিন যাতে পুদিনার সুগন্ধ বের হয়। এবার ব্লেন্ড করা তরমুজের জুস, লেবুর রস এবং বিট নুন দিয়ে ভালো করে মেশান। তারপর ওপর থেকে ঠান্ডা সোডা ওয়াটার বা স্প্রাইট ঢেলে ওপর থেকে বরফ কুচি এবং পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
