সৌরভ কে আর দেখা যাবে না ‘দাদাগিরি’-তে !
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- ২০২৪-র মে মাসে ‘দাদাগিরি আনলিমিটেড’ সিজন ১০-র গ্র্যান্ড ফিনালে হয়েছিল। সকলেই অপেক্ষায় রয়েছেন কবে পরের সিজন শুরু হবে। জি বাংলায় এখন চলছে ‘সা রে গা মা পা’। গানের রিয়্যালটি শো শেষ হলে খুদে প্রতিভাদের নিয়ে একটি নন-ফিকশন শো- ‘ড্রামাবাজ’ শুরু হবে। শোনা যাচ্ছে তারপরেই নাকি শুরু হবে ‘দাদাগিরি’-র নতুন সিজন।তবে বাংলার জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ সঞ্চালনায় রদবদললের আভাস মিলছে। ‘দাদা’ বলতে বাঙালিদের যাঁর কথা প্রথমেই মাথায় আসে, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় ।কার্যত তাঁর নামেই শুরু হয়েছিল এই রিয়্যালিটি শো। ‘দাদাগিরি’ । ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে খবর! এবার তাঁকে দেখা যাবে না সেই শো তে। কানাঘুষো শোনা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বদলে এবার জনপ্রিয় ক্যুইজ রিয়ালিটি শোয়ের মঞ্চে ‘দাদাগিরি’ দেখা যাবে লিয়েন্ডার পেজকে।
তবে চমক এখানেই শেষ নয়। পিকচার অভি বাকি হ্যায়…!’দাদাগিরি’র মঞ্চ মাতানোর পর এবার বাংলার ‘বিগ বস’ হাউসে মহারাজ সে।জি-এর হাত ছেড়ে, স্টার জলসা হাত ধরেছেন সকলের প্রিয় দাদা- সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার ‘বিগ বস বাংলা’ সঞ্চালনা করবেন তিনি। শুধু তাই নয়, ‘বিগ বস’ শেষ হওয়ার পরে, এই চ্যানেলেই কিছুটা ‘দাদাগিরি’-র আদলে একটি নতুন ফরম্যাটের শো সঞ্চালনার ভার রয়েছে সৌরভেরই কাঁধে।
এবার নতুন তারকার ‘দাদাগিরি‘
তবে প্রশ্ন থেকেই যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় যদি না থেকে থাকেন, তবে সঞ্চালনার দায়িত্বে এবার কে? সবচেয়ে বড় চমক এবার সেখানেই। আগে শোনা যাচ্ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরে, এই শো-এর দায়িত্ব নিতে পারেন জিৎ বা দেব । এর আগে রিয়্যালিটি শো সঞ্চালনা করার অভিজ্ঞতা রয়েছে জিৎ-এর। তবে এবার শোনা যাচ্ছে, রুপোলি পর্দার কোনও অভিনেতা নন, ‘দাদাগিরি’-র দায়িত্ব যেতে চলেছে খেলার দুনিয়ার এক তারকার কাঁধেই। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল ‘দাদাগিরি’-র সঞ্চালকের নাম নিয়ে। এখন শোনা যাচ্ছে, ‘দাদাগিরি’-র সঞ্চালকের নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে লিয়েন্ডার পেজ়কে। ভারতের টেনিস তারকাকে এবার নয়া ভূমিকায় দেখতে চলেছে বাঙালি!
লিয়েন্ডারের জন্ম, বেড়ে ওঠা সবই বাংলায়। ফলে বাংলার রিয়্যালিটি শো সঞ্চালনা করতে তাঁর দক্ষতার কোনও অভাব থাকার কথা নয়। যদিও এর আগে, বাংলায় এই ধরণের কোনও ক্যুইজ শো সঞ্চালনা করার অভিজ্ঞতা নেই লিয়েন্ডার পেজের। তবে বর্তমানে কাজের সূত্রে কলকাতায় অনেকটাই সময় থাকছেন লিয়েন্ডার। অন্যদিকে, ‘দাদাগিরি’-র গোটা শো-ই পরিকল্পনা করা হয়েছিল, ২২ গজকে মাথায় রেখে। প্রত্যেকটা রাউন্ডের নাম থেকে শুরু করে খেলার ধাঁচ… সবেতেই ছিল খেলার মাঠের ছোঁয়া। তবে চ্যানেলের তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, যেহেতু এই শো অনেকটাই খেলার মাঠের সঙ্গে যুক্ত, তাই অনেকেই ‘দাদাগিরি’-র সঞ্চালকের ভূমিকায় এগিয়ে রাখছেন লিয়েন্ডার পেজ়কেই।
সূত্রের খবর অনুযায়ী, ‘দাদাগিরি’-র সঞ্চালক হওয়ার দৌড়ে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামও। বাংলায় ‘বুম্বাদা’ নামেই ভীষণ পরিচিত নায়ক। তবে তাঁকেই কি এবার দেখা যেতে পারে ‘দাদাগিরি’-র নতুন সঞ্চালক হিসেবে? শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
অন্যদিকে ব্যস্ত হয়ে পড়েছেন সৌরভ নিজেও। খুব শিগগিরই তাঁকে দেখা যেতে চলেছে বিগ বস -র নতুন সিজনে। সেপ্টেম্বর ২০২৬ থেকে সম্প্রচারের পরিকল্পনা রয়েছে এই শো-এর, যা টেলিভিশনের দর্শকদের কাছে বেশ কৌতূহলের।
সব মিলিয়ে, বাংলার রিয়েলিটি শো-র মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। পুরনো সাফল্যের ছাপ বজায় রেখে ‘দাদাগিরি’ কি আবার দর্শকদের মন জিততে পারবে, নাকি নতুন সঞ্চালকের হাত ধরে বদলে যাবে তার চেহারা—এই প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই।
