আজকের দিনেভারত

মধ্যপ্রদেশে ব্রেক জ্যামের জেরে রণথম্ভোর এক্সপ্রেসের কামরার চাকা থেকে ধোঁয়া, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি 

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- মধ্যপ্রদেশে ট্রেন ব্রেক ঘিরে বিপত্তি। ব্রেক হঠাৎ আটকে যাওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রণথম্ভোর এক্সপ্রেসের কামরার চাকা থেকে ধোঁয়া বের হতে শুরু করে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে যাত্রীরা নিরাপদে আছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ট্রেনটি ইন্দোর থেকে যোধপুরের দিকে যাচ্ছিল। রেলওয়ে আধিকারিক সূত্রে খবর, রেলের কর্মীরা এই ঘটনায় তড়িঘড়ি অ্যাকশন। অগ্নি নির্বাপন যন্ত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করেন।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ট্রেনের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখে, যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ে যাত্রীরা দৌড়াদৌড়ি শুরু করেন। রতলাম ডিভিশনের জনসংযোগ আধিকারিক মুকেশ কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কোটা ডিভিশনের লুনি রিচ্ছা স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে। “ইন্দোর-যোধপুর রণথম্ভোর এক্সপ্রেসের (১২৪৬৫) একটি সাধারণ কামরার চাকার ব্রেক ব্লক আটকে গিয়েছিল, যার ফলে ঘর্ষণের কারণে ধোঁয়া বের হতে শুরু করে।”

এটি কোনও আগুন লাগার ঘটনা নয়, কিন্তু এটা যান্ত্রিক ত্রুটি। ওই কর্মকর্তা জানান, পরিস্থিতি সম্পর্কে জানার পরপরই ট্রেনটি থামানো হয় এবং অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে ধোঁয়া নিয়ন্ত্রণে আনা হয়। সব যাত্রীরা নিরাপদে আছেন। তিনি আরও জানান, ত্রুটিপূর্ণ ব্রেক ব্যবস্থাটি মেরামত করা হয়েছে, এবং এরপর ট্রেনটি তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *