আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Shantanu Thakur : বিজেপি সংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠকে তৃণমূলের মুকুটমণি ? ভোটের আগে জল্পনা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। এমনটাই খবর উঠে আসছে। মুকুটমণি অধিকারী বলেন এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ এর সঙ্গে কোন রাজনৈতিক যোগ নেই । একই কথা বিজেপি সাংসদ শান্তনুর মুখেও । কিন্তু তারপরেও জল্পনা থামছে না । তাহলে কি ফের বিজেপিতে ফিরছেন মুকুটমণি ?

সূত্রের খবর গতকাল ৭ই মার্চ শনিবার সন্ধ্যায় ঠাকুর বাড়িতে গিয়েছিলেন মুকুটমণি । ঠাকুরবাড়ির নিচের তলায় শান্তনুর দপ্তরে প্রায় আধঘন্টা খানেক সময় ধরে রুদ্ধর দেওয়ার বৈঠক করেন শান্তনু ঠাকুর এবং মুকুটমণি অধিকারী বলে খবর পাওয়া যাচ্ছে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক বলেন “আমি নতুন গাড়ি কিনেছি ,তাই বড়মাকে পুজো দিতে এসেছিলাম । সেখানেই শান্তনু দার সঙ্গে দেখা হলো”। মুকুটমণি অধিকারী আরও দাবি করেন যে তিনি কেবল শান্তনু ঠাকুর এর সঙ্গে নন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর এবং বিধায়ক মধুপর্না ঠাকুরের সঙ্গে ও দেখা করেছেন। যদিও মধুপর্ণা ঠাকুরের দাবি “মুকুটমনির সঙ্গে আমার কোন দেখাই হয়নি। উনি কেন এমন দাবি করছেন জানিনা” । মধুপর্না ঠাকুরের এই মন্তব্য থেকেই জল্পনা আরও বেড়েছে ।

স্থানীয় বিজেপি সূত্রের খবর, নিজের পুরনো দল বিজেপিতে ফেরার ইচ্ছে নিয়ে শান্তনুর দেখা করেন তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। আরো দাবি করেন রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে ২০২৬ নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে তিনি লড়তে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছেন ।

প্রসঙ্গত ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুটমণি অধিকারী । বিধায়ক থাকা অবস্থায় তিনি দলবদল করেছিলেন। রানাঘাট লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে জগন্নাথ সরকারের কাছে হেরে যান । আবার উপনির্বাচনে তৃণমূলের টিকিটে রানাঘাট দক্ষিন থেকেই জিতে বিধায়ক হন । মুকুটমণির দল বদলের জল্পনা উঠতেই রানাঘাট সাংগঠনিক জেলার বিজেপির কর্মীদের একাংশ মুকুটমনির বিরুদ্ধে সমাজমাধ্যমে পোস্ট করতে শুরু করেছেন। তাদের বক্তব্য কঠিন সময় দল ছেড়ে চলে গিয়েছিলেন তাকে কেন ফেরানো হবে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *