আজকের দিনেভারতরাজনীতি

Rahul Gandhi : রাহুল গান্ধী, ইন্ডি শিবিরের সঙ্গে দেখা করতে নারাজ সিজেআই সূর্যকান্ত, আবেদন হল খারিজ

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- ভোটচুরি ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের (Rahul Gandhi) দাবিতে উত্তাল রাজনীতি। রাষ্ট্রপতির পর এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দিতে চেয়েছিল আইএনডিআইএ জোট। কিন্তু সেই অনুরোধ খারিজ করে দিলেন সিজেআই সূর্যকান্ত। সূত্রের খবর, সোমবার মিছিল করে সুপ্রিম কোর্টে গিয়ে সিজেআই সূর্যকান্তের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi) সহ বিরোধী জোটের নেতারা। নির্বাচনে জালিয়াতি ও ভোটচুরির অভিযোগ জানাতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু সিজেআই-এর দফতর থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ইমেল পাঠিয়ে দেখা করতে অস্বীকার করা হয়েছে।

 

সিজেআই-এর দফতরের তরফে জানানো হয়েছে, (Rahul Gandhi) ভোটচুরি সংক্রান্ত মামলা ইতিমধ্যেই আদালতে বিচারাধীন এবং শুনানি চলছে। তাই এই বিষয়ে আলাদা করে দেখা করার প্রয়োজন নেই। বিরোধীদের আদালতে পিটিশন দায়ের করতে বলা হয়েছে। আরও জানানো হয়েছে, কোনও রাজনৈতিক প্রতিনিধি দলের সঙ্গে প্রশাসনিক স্তরে দেখা করার এক্তিয়ার আদালতের নেই। (Rahul Gandhi) আদালতের কাজ আবেদন শোনা এবং রায় দেওয়া। তবে সিজেআই দেখা না করলেও আন্দোলন থেকে সরছে না বিরোধীরা। দিল্লি সূত্রে খবর, সোমবার পূর্ব পরিকল্পনা মতোই মিছিল করবেন আইএনডিআইএ শিবিরের নেতারা।

 

এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা (Rahul Gandhi) করে স্মারকলিপি জমা দিয়েছিল বিরোধী জোট। সেখানে ৪টি প্রধান দাবি তোলা হয় – ১) জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ২০২৩ সালের আইন প্রত্যাহার, ২) এসআইআর বাতিল ও ১৩.৩ কোটি বাদ যাওয়া নাম ভোটার তালিকায় ফেরানো, ৩) ব্যালট পেপারে ভোট ফেরানো এবং ৪) গত দু’বছরের সব বিধানসভা নির্বাচন (Rahul Gandhi) বাতিল করা। সিজেআই সূর্যকান্ত স্পষ্ট করে দিয়েছেন, সুপ্রিম কোর্টের দরজা সকলের জন্য ২৪ ঘণ্টা খোলা এবং আদালত প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু রাজনৈতিক মিছিলের মাধ্যমে স্মারকলিপি গ্রহণ করা আদালতের রীতি নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *