Medical News : চিকিৎসা শাস্ত্রে বিরলতম নজির, বাংলার যুবকের দেহে মিলল জরায়ু, তাজ্জব চিকিৎসকরা
কিউ ইন্ডিয়া বাংলা, ডায়মন্ডহারবার:- হার্নিয়ার অস্ত্রোপচার করতে গিয়ে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের (Medical News)। বজবজের এক যুবকের শরীরে খুঁজে পাওয়া গেল নারীদেহের জরায়ু ও ডিম্বনালি, নেই অণ্ডকোষও। বিরল থেকে বিরলতম ঘটনা বলে দাবি ডাক্তারদের। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের একটি নার্সিংহোমে। বজবজের বাসিন্দা ওই যুবক গত সোমবার হার্নিয়ার সমস্যা নিয়ে ভর্তি হন। মঙ্গলবার অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা দেখেন, পুরুষের শরীরে রয়েছে জরায়ু এবং ডিম্বনালি, (Medical News)যা সাধারণত নারীদেহে থাকে।
অস্ত্রোপচারের দায়িত্বে থাকা চিকিৎসক এইচ (Medical News)জামান বলেন, “আমরা পুরুষ শরীরে জরায়ু, ডিম্বনালি দেখে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যাই। পুরুষ নাকি নারী, সে ধন্দ কাটাতে ক্রোমোজোম স্টাডিও করানোর কথা ভাবা হচ্ছে।” পরীক্ষায় দেখা যায় ওই যুবকের শরীরে অণ্ডকোষও নেই। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এই অবস্থাকে বলে ‘সিউডোহেরম্যাফ্রোডিটিজম’। চিকিৎসকদের মতে, বাইরে থেকে (Medical News)কাউকে পুরুষের মতো দেখালেও জিনগত বা প্রজননগত ক্ষেত্রে তিনি নারী হতে পারেন। ভ্রূণের বিকাশের সময় হরমোনের অস্বাভাবিকতা ও অ্যান্ড্রোজেনের মাত্রাতিরিক্ত প্রভাবে এমনটা হতে পারে।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, প্রায় ১৮ বছর আগে (Medical News) কলকাতা মেডিক্যাল কলেজেও এক যুবকের শরীরে একইভাবে জরায়ু ও ডিম্বনালি পাওয়া গিয়েছিল। এমন পরিস্থিতিতে রোগীকে প্রথমে কাউন্সেলিং করা হয় এবং তিনি পুরুষ নাকি নারী হিসেবে (Medical News) জীবনযাপন করতে চান তা জানতে চাওয়া হয়, তারপর প্লাস্টিক সার্জারির মাধ্যমে ধাপে ধাপে চিকিৎসা করা হয়।
