আজকের দিনেআবহাওয়াতিলোত্তমা

Rain Alert : পুজোর আগেই দুর্যোগ! সাগরে গভীর নিম্নচাপ, কলকাতা-সহ ৩ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পুজোর মুখে ফের দুর্যোগের ভ্রুকুটি! (Rain Alert)বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপ অঞ্চল। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় তা (Rain Alert) নিম্নচাপ এবং বুধবার গভীর নিম্নচাপে পরিণত হবে। তার জেরে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে চলবে ঝড়বৃষ্টি (Rain Alert)।

 

আলিপুরের বিশেষ বুলেটিন অনুযায়ী, বর্তমানে নিম্নচাপটি রয়েছে পূর্ব-মধ্য ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে (Rain Alert)। ক্রমে তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূলে পৌঁছবে। (Rain Alert)সঙ্গে সক্রিয় রয়েছে একটি অক্ষরেখাও।

 

এর প্রভাবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে (Rain Alert)। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা, জারি কমলা সতর্কতা। ঝাড়গ্রামেও বুধবার থেকে ভারী বৃষ্টি হবে। কলকাতায় হালকা থেকে মাঝারি (Rain Alert) বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

 

উত্তরবঙ্গেও বাড়ছে বৃষ্টি। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ৩০-৪০ কিমি বেগে ঝড় ও বৃষ্টির (Rain Alert)হলুদ সতর্কতা। বুধবার থেকে শুক্রবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টি (Rain Alert)চলবে শনিবার পর্যন্ত।

 

গভীর নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র। বুধবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ৭৫ কিমি পর্যন্ত হতে পারে। তাই মৎস্যজীবীদের সোমবারের মধ্যেই সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে এবং শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে(Rain Alert)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *