আজকের দিনেবিশ্বরাজনীতি

Pakistan Trap By Baloch : বালোচ ফাঁদে পাকিস্তানের কোটি ডলারের স্বপ্ন ভেস্তে! চিনের পর বালোচিস্তান ছাড়ছে ট্রাম্পের আমেরিকাও !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বালোচ বিদ্রোহীদের দাপটে পাকিস্তানের কোটি ডলারের বিরল খনিজ প্রকল্প মুখ থুবড়ে পড়ল। চিন আগেই পাততাড়ি গুটিয়েছে, এবার বালোচিস্তান থেকে ব্যবসা গোটাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাও।

জানা গেছে,পাকিস্তানের বিরল খনিজের সিংহভাগ মজুত রয়েছে বালোচিস্তানে, যা কার্যত বালোচ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। সেখানে পাক সেনা বা কোনও বিদেশি সংস্থার ঢোকাই এখন ঝুঁকির।(Pakistan Trap By Baloch)

এই পরিস্থিতি সামাল দিতেই বিশ্বের শক্তিশালী সামরিক শক্তি আমেরিকাকে মাঠে নামাতে চেয়েছিল ইসলামাবাদ। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রসন্ন করতে হোয়াইট হাউসে বিরল খনিজ ভর্তি স্যুটকেস নিয়ে হাজির হয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির। এরপরই ‘ইউএস স্ট্র্যাটেজিক মেটালস’-এর সঙ্গে বিরল খনিজ উত্তোলনের চুক্তি হয়।(Pakistan Trap By Baloch)

কিন্তু বালোচ লিবারেশন আর্মির লাগাতার হামলায় সব পরিকল্পনা ভেস্তে গেছে। খাদান পর্যন্ত যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে বিদ্রোহীরা। ফলে আগস্ট মাসে আমেরিকায় প্রথম চালান পাঠানোর কথা থাকলেও তা পাঠানো সম্ভব হয়নি। রিপোর্ট অনুযায়ী, করাচি ও ইসলামাবাদে থাকা মার্কিন সংস্থাটি আপাতত কাজ বন্ধ করে দিয়েছে।

উল্লেখ্য, বালোচরা ইতিমধ্যেই নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে ১১ আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করছে এবং সাফ জানিয়েছে, তাদের মাটিতে কোনও বিদেশি শক্তিকে পা রাখতে দেওয়া হবে না। এর আগে চিনের একাধিক প্রকল্পে হামলা চালিয়ে বহু চিনা নাগরিককে হত্যা করেছে তারা।(Pakistan Trap By Baloch)

বালোচিস্তানকে ধরে রাখতে আমেরিকাকে ঢাল করার পাকিস্তানি কৌশল পুরোপুরি ব্যর্থ। চিনের পর আমেরিকার এই পিছু হটায় চরম অস্বস্তিতে পড়েছে ইসলামাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *