ভারতআজকের দিনেতিলোত্তমা

DURGA PUJA 2026 : মহালয়ার সন্ধ্যায় ইডেনে পুজোর সূচনা, মা দুর্গার চোখ আঁকতে পারেন প্রধানমন্ত্রী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রেড রোডে ২৩ জেলার নৃত্যকলা, ড্রোন শো ও মাতৃবন্দনার আবহে মহালয়ার সন্ধ্যায় ইডেন উদ্যানে দুর্গাপুজোর সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (DURGA PUJA 2026)। সেখানেই তিনি মা দুর্গার চক্ষুদান করবেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ইডেনে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (DURGA PUJA 2026)। তখন এক হাজার মহিলার উলুধ্বনি ও ১০ হাজার ঢাকের শব্দে মুখরিত হবে চারদিক, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেতে পারে। স্টেডিয়াম পরিক্রমার সময় পুজোর গান গাইবেন শ্রেয়া ঘোষাল।

২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেন থাকবে এসপিজির নিরাপত্তায় (DURGA PUJA 2026)। সেদিনই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী রাজ্যের ১০ হাজার পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন। থাকবে ‘মা আসছে-উমা স্টোরি’ থিমে থ্রি ডি প্রোজেকশন ম্যাপিং শো।

বিকেল ৪টে থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দার্জিলিংয়ের তামাং সেলো, কালিম্পংয়ের লেপচা নাচ, রাজবংশী, গম্ভীরা, বাউল, রাইবেশে, সাঁওতালি, ছৌ, পটুয়ার গান, বনবিবি পালা সহ ২৩ জেলার লোকসংস্কৃতি তুলে ধরা হবে।

নবান্ন সূত্রে খবর, অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। অনুষ্ঠানের ব্লু-প্রিন্ট চূড়ান্ত, সামান্য বদল হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *