আজকের দিনেভারতরাজনীতি

Nitin Attends RSS Meeting : প্রথমবার RSS বৈঠকে নীতিন নবীন, জেন-জি ও সাংগঠনিক রদবদল রয়েছে বৈঠকের এজেন্ডায় !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বিশাখাপত্তনম :- বুধবার থেকে বিশাখাপত্তনমে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তিনদিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠক। এই সর্বভারতীয় বৈঠকে প্রথমবার অংশ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তার উপস্থিতিকে ঘিরেই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা।(Nitin Attends RSS Meeting)

জানা গিয়েছে,বৈঠকে উপস্থিত রয়েছেন সংঘ প্রধান মোহন ভাগবত, সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবালে, বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ সহ সংঘের শীর্ষ নেতৃত্ব। সঙ্গে রয়েছেন সংঘের মতাদর্শে চলা ৩২টি সহযোগী সংগঠনের পদাধিকারীরাও।

রাজনৈতিক মহলের মতে, বিজেপির সভাপতি হওয়ার পর সংঘ ও সহযোগী সংগঠনগুলির সঙ্গে সমন্বয়ে নীতিন নবীনের ভূমিকা কী হবে, তার দিকনির্দেশ এই বৈঠক থেকেই স্পষ্ট হবে।(Nitin Attends RSS Meeting)

আলোচনার টেবিলে রয়েছে দেশের বর্তমান পরিস্থিতি এবং সংগঠনগুলির মধ্যে সমন্বয় আরও মজবুত করার কৌশল। রাজনীতির পাশাপাশি সামাজিক ইস্যুও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক যুব আন্দোলন, জেন-জি প্রজন্ম, তরুণদের মধ্যে মাদকের প্রভাব, জনসংখ্যার ভারসাম্যহীনতা ও জনসাংখ্যিক পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

উন্নয়নের মডেল নিয়েও RSS-এর অবস্থান তুলে ধরা হবে। শুধু অর্থনৈতিক বৃদ্ধি নয়, পরিবেশ ও সমাজের ভারসাম্য রেখে উন্নয়নের উপর জোর দেওয়ার কথা বলা হবে।

সবচেয়ে বড় বিষয়, আগামী বছর থেকে সংঘের সাংগঠনিক কাঠামোয় বড় বদল আসছে। প্রদেশের বদলে ‘সম্ভাগ’-ভিত্তিক ব্যবস্থা চালুর রূপরেখা এই তিনদিনের বৈঠকেই চূড়ান্ত হতে পারে।(Nitin Attends RSS Meeting)

নীতিন নবীনের প্রথম উপস্থিতি, জেন-জি নিয়ে ভাবনা এবং সাংগঠনিক রদবদল — এই তিনটি বিষয়ই এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়েছে। আগামী দিনে বিজেপি-RSS সমন্বয় কোন দিকে যায়, তার ইঙ্গিত মিলবে এখান থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *