আজকের দিনেবিশ্বভারতরাজনীতি

Modi Top In Social Media : সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় ফার্স্ট মোদি, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটের পরেও শীর্ষে প্রধানমন্ত্রী !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- কেন্দ্রীয় মন্ত্রীদের সোশাল মিডিয়া কার্যকলাপের রিপোর্ট কার্ডে ফার্স্ট হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১ মে থেকে ১৫ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স খতিয়ে দেখে তৈরি হওয়া এই মূল্যায়নেও শীর্ষে রইলেন তিনি, যদিও তার ভাইরাল ‘ফ্রেন্ডস’ ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দেয় মেটা।(Modi Top In Social Media)

সূত্রের খবর, প্রায় সাড়ে তিনমাস ধরে কেন্দ্রীয় মন্ত্রী থেকে তৃণমূল স্তরের নেতাদের এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুকের কার্যকলাপ মূল্যায়ন করা হয়েছে। দিনে কত পোস্ট, পোস্টপিছু লাইক, কমেন্ট, এনগেজমেন্ট ও ফলোয়ার বৃদ্ধি – সবকিছু হিসাব করা হয়েছে।(Modi Top In Social Media)

এই সময়ের মধ্যেই নিট প্রশ্নফাঁস ইস্যুতে মাঝরাতে ‘ফ্রেন্ডস’ বলে যুবসমাজকে বার্তা দেন মোদি। মাত্র ১২ ঘণ্টায় সেই ভিডিও ২৭১ মিলিয়ন ভিউ, দেড় কোটি লাইক ও ১৩ লক্ষ কমেন্ট পায়। ভিডিওর জেরে রাতারাতি তার ফলোয়ার ১০১ মিলিয়ন থেকে ১০২ মিলিয়ন হয়। কিন্তু পরে মেটা ভিডিওটি সরিয়ে দিলে বিতর্ক তৈরি হয়। কেন্দ্র মেটাকে কড়া বার্তা দেয় এবং মোদি নিজে মন্ত্রীদের সোশাল মিডিয়ায় আরও সক্রিয় হতে, বিশেষ করে ইনস্টাগ্রামে জোর দিতে নির্দেশ দেন।

রিপোর্ট কার্ডে অন্য মন্ত্রীদের নম্বর প্রকাশ না হলেও, জেন-জি’র কাছে পৌঁছাতে সোশাল মিডিয়াকে প্রধান অস্ত্র হিসেবে দেখছে পদ্ম শিবির।(Modi Top In Social Media)

ভিডিও ডিলিটের বিতর্ক সত্ত্বেও এনগেজমেন্ট ও জনপ্রিয়তায় সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় ফার্স্ট বয় হিসেবেই উঠে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *