আজকের দিনেতিলোত্তমা

বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- জল্পনা সত্যি হলো। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর বড় পুরস্কার পেলেন তিনি। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিধায়ক দলের বৈঠকে তার নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে নিজের নাম শুনে আবেগে চোখ ছল ছল হয়ে উঠল শুভেন্দুর।

বাংলার রাজনীতিতে এই আলোচনা চলছিল যে শুভেন্দু অধিকারী বঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ২০২১ বিধানসভায় নন্দীগ্রাম থেকে এবং ২০২৬ এর বিধানসভায় ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে বাংলার প্রতিটি প্রান্তে ছুটে বেরিয়েছেন তিনি। রাজ্যে অত্যাচারিত কর্মীদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সংগঠনের বিস্তারে তার ভূমিকা অপরিসীম। দলীয় কর্মীদের কাছে শুভেন্দু অধিকারী এক আবেগের নাম। কর্মীদের প্রিয় নেতা শুভেন্দু অধিকারী কে মুখ্যমন্ত্রী নির্বাচিত করলেন মোদী – শাহরা। আগামীকাল কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি । এছাড়া দুইজন উপমুখ্যমন্ত্রী শপথ নেবেন তার সঙ্গে ।

আজ শুক্রবার নতুন সরকার গঠনের জন্য লোক ভবনে যাবেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির জয়ী প্রার্থীরা । ইতিমধ্যে ২০৭ আসনে জিতে দুই-তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে বিজেপি । এবার প্রয়োজন রাজ্যপালের আনুষ্ঠানিক অনুমতি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *