Mushtaq Ali Trophy : মহারাষ্ট্রের কাছে হার ভুলে মুস্তাক আলিতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলা, প্রস্তুতিতে থাকবেন সৌরভও
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রনজি ট্রফিতে দুরন্ত শুরু করেও ছন্দপতন হয়েছে বাংলার (Mushtaq Ali Trophy)। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল অভিমন্যু ঈশ্বরণের দল। কিন্তু চতুর্থ রাউন্ডে ঘরের মাঠে মহারাষ্ট্রের কাছে হেরে সেই সিংহাসন হাতছাড়া হয়েছে। আপাতত রনজিতে আড়াই মাসের লম্বা বিরতি (Mushtaq Ali Trophy)। তাই এবার পুরো ফোকাস সাদা বলের ক্রিকেটে। ১৪ নভেম্বর থেকে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে অভিযান শুরু করতে চলেছে বাংলা।
বৃহস্পতিবার মহারাষ্ট্রের বিরুদ্ধে রনজি ম্যাচ শেষ হতেই (Mushtaq Ali Trophy) এদিন সন্ধ্যায় ঘোষণা করে দেওয়া হল মুস্তাক আলির দল। অধিনায়ক হিসেবে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। তাঁর নেতৃত্বেই টি-টোয়েন্টিতে ভালো করার লক্ষ্য বাংলার। দলে আছেন সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার),(Mushtaq Ali Trophy) শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), যুবরাজ কেসওয়ানি, আদিত্য পুরোহিত, করণ লাল, সৌরভ হালদার, প্রদীপ্ত প্রামাণিক, প্রয়াস রায় বর্মন, মহম্মদ সামি, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ, কনিষ্ক শেঠ, সায়ন ঘোষ, সৈয়দ আফতাব ইরফান, শশাঙ্ক সিং, অখিলেশ যাদব ও ঋষভ চৌধুরি। (Mushtaq Ali Trophy) ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ড বিভাগে ভারসাম্য রেখেই দল সাজানো হয়েছে। তরুণ এবং অভিজ্ঞদের মিশেলেই এবার বাজিমাত করতে চায় টিম ম্যানেজমেন্ট।
১৪ নভেম্বর কর্নাটকের বিরুদ্ধে অভিযান শুরু করবে বাংলা (Mushtaq Ali Trophy)। সেই ম্যাচে খেলবেন শাহবাজ আহমেদ। তবে তারপর গ্রুপ পর্বে আর তাঁকে পাওয়া যাবে না। কারণ, রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ভারতীয় ‘এ’ দলে জায়গা পেয়েছেন তিনি। দল দ্বিতীয় রাউন্ডে গেলে ফের খেলতে পারবেন তারকা অলরাউন্ডার (Mushtaq Ali Trophy)। সেই কারণেই দলে রাখা হয়েছে তাঁকে। যদিও শাহবাজের অনুপস্থিতি প্রথম একাদশের ব্যালেন্স নষ্ট করবে বলেই মনে করছেন দলের কেউ কেউ (Mushtaq Ali Trophy)। বিশেষ করে মিডল অর্ডারে তাঁর অভাব টের পাওয়া যাবে। পাশাপাশি মুকেশ কুমার আবার ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলছেন নিউজিল্যান্ডে। তিনি সেখান থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন (Mushtaq Ali Trophy)। ফলে শুরুর দিকে পেস আক্রমণে সামিকেই বড় ভূমিকা নিতে হবে।
এবার মুম্বইয়ে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে বাংলা (Mushtaq Ali Trophy)। কর্নাটক ছাড়াও গ্রুপে লড়াই চণ্ডীগড়, ঝাড়খণ্ড, মিজোরাম, বরোদা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বিরুদ্ধে। প্রতিটি দলই যথেষ্ট শক্তিশালী। ফলে পরের রাউন্ডে যাওয়ার কাজটা মোটেই সহজ নয়, তা ভালো করেই জানে বঙ্গ টিম ম্যানেজমেন্ট (Mushtaq Ali Trophy)। তাই হার ভুলে শুক্রবার থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া হচ্ছে। কোচ লক্ষ্মীরতন শুক্লার নেতৃত্বে নতুন করে পরিকল্পনা সাজানো হচ্ছে। পাওয়ারপ্লে-তে ব্যাটিং, ডেথ ওভারে বোলিং এবং ফিল্ডিংয়ে বিশেষ জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে। রনজির হারের ধাক্কা কাটিয়ে টি-টোয়েন্টিতে আগ্রাসী ক্রিকেট (Mushtaq Ali Trophy) খেলাই লক্ষ্য বাংলার।
বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, (Mushtaq Ali Trophy) রনজি ম্যাচ খেলা ক্রিকেটারদের ক্ষেত্রে শুক্রবার প্র্যাকটিসে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। বাকিদের নিয়ে সল্টলেকে জেইউ সেকেন্ড ক্যাম্পাসে ট্রেনিং শুরু হবে (Mushtaq Ali Trophy)। সেখানে তিনদিন অনুশীলনের পর দু’দিন ইডেনে অনুশীলন করবে দল, সেখানে উপস্থিত থাকবেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। (Mushtaq Ali Trophy) ১১ নভেম্বর মুম্বই রওনা হবেন অভিমন্যুরা, তবে সামি সরাসরি মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
