আজকের দিনেখেলাবিশ্বভারত

HABAS EAST BENGAL : জয়ের হ্যাটট্রিক চায় লাল-হলুদ, রক্ষণে আনোয়ারের অভাব ঢাকতে পারবেন হাবাস?

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- শনিবার সামনে চেন্নাইয়িন এফসি (HABAS EAST BENGAL)। প্রথম দুই ম্যাচে চার্চিল আর ইন্টার কাশীকে উড়িয়ে দিয়েছেন এডমুন্ডরা। সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলেই জয়ের হ্যাটট্রিক হয়ে যাবে লাল-হলুদের (HABAS EAST BENGAL)। কিন্তু এই ম্যাচে আনোয়ারের না থাকাটা রক্ষণের সামনে বড় চ্যালেঞ্জ।

 

এসিএল টু-র ম্যাচ খেলে আইএসএলের সঙ্গে মানিয়ে নিয়ে সমস্যা হবে না (HABAS EAST BENGAL) বলেই মনে করছেন লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এসিএল টু-তে রোটেশন পদ্ধতিতে দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি (HABAS EAST BENGAL)। বিদেশি দলের বিরুদ্ধে নেমেও প্রথম একাদশে একে লোবার মতো বিদেশি স্ট্রাইকারকে বসিয়ে আস্থা রেখেছেন দুই ভারতীয় স্ট্রাইকার ডেভিড ও এডমুন্ডের ওপর।

 

আনোয়ারের বদলে হয়তো লালচুংনুঙ্গাকে ব্যবহার করতে পারেন হাবা (HABAS EAST BENGAL)। কিন্তু এই স্প্যানিশ কোচকে বোঝা বড় দায়। আবার অন্য কাউকেও আনতে পারেন। তবে দলের সেরা ডিফেন্ডার না থাকা নিয়ে কলকাতা ছাড়ার আগে তিনি বলেন, (HABAS EAST BENGAL) “যখন কোনও ফুটবলারকে পাওয়া যায় না, তখন অন্য ফুটবলারদের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ তৈরি হয়।”

 

প্রথম দুই ম্যাচে টানা জয়ের পাশাপাশি নয় গোল এসেছে (HABAS EAST BENGAL)। সেখানে ইস্টবেঙ্গল মাত্র এক গোল খেয়েছে। লিগ টেবিলের দ্বাদশ স্থানে থাকা চেন্নাইয়িনের বিরুদ্ধে নামার আগেও সতর্ক ইস্টবেঙ্গল কোচ। তিনি বলেন, (HABAS EAST BENGAL) “এই প্রতিযোগিতায় প্রতিটা ম্যাচই একেকটা চ্যালেঞ্জ। চেন্নাইয়িন শুধু শক্তিশালী দলই নয়, ওদের বেশ কিছু ভালো মানের ফুটবলারের পাশাপাশি একজন দক্ষ কোচ রয়েছে। আমাদের লক্ষ্য হল হোম এবং অ্যাওয়ে (HABAS EAST BENGAL) ম্যাচে একই ধারাবাহিকতা বজায় রাখা।”

 

আনোয়ার না থাকায় রক্ষণে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে দিয়েগো জিভুলিচকে (HABAS EAST BENGAL)। তিনি বলেন, “আমাদের দলে রক্ষণের বেশ কয়েকজন ভালো মানের ফুটবলার রয়েছে। এসিএল টু-র ম্যাচে কয়েকটি ছোট ছোট (HABAS EAST BENGAL) ভুল কীভাবে প্রতিপক্ষরা কাজে লাগিয়ে গোল করে গিয়েছে সেটা থেকে শিক্ষা নিয়েছি আমরা।”

 

টানা চার্চিল ও ইন্টার কাশী ম্যাচ জয়ের পর এখন লাল-হলুদ (HABAS EAST BENGAL) ফুটবলারদের লক্ষ্য জয়ের হ্যাটট্রিক করা। আনোয়ার না থাকলেও দলের গভীরতায় ভরসা রাখছেন হাবাস। চেন্নাইয়িনকে হারিয়ে আইএসএলে নিজেদের (HABAS EAST BENGAL) দাপট ধরে রাখতে মরিয়া ইস্টবেঙ্গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *