Arjun Singh : কালীঘাটকাণ্ডে অভিষেককে ‘অ্যালোপ্যাথি’ দাওয়াই অর্জুনের, ‘হোমিওপ্যাথিতে হবে না’
কিউ ইন্ডিয়া বাংলা, জগদ্দল :- কালীঘাটকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। শুক্রবার রাতে অভিষেকের জন্মদিন ঘিরে কালীঘাটে ধুন্ধুমার কাণ্ড ঘটে। পুলিশের সঙ্গে বচসায় জড়ান অভিষেক। সেই ইস্যুতে অর্জুনের মন্তব্য, “টোটাল অ্যালোপাথি দেওয়া দরকার, হোমিওপ্যাথিতে হবে না।”
আজ, শনিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্জুন (Arjun Singh)। কালীঘাট কাণ্ড নিয়ে প্রশ্ন করা হয়েছিল মন্ত্রীকে। সেই প্রেক্ষিতে মন্ত্রী বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ওষুধের দরকার আছে, সেটা দেওয়া হচ্ছে না। ওই ওষুধ যদি দিয়ে দেওয়া হয়, তাহলে চোখরাঙানি বন্ধ হয়ে যাবে। মনে হচ্ছে, (Arjun Singh) আমাদের পার্টি কর্মীদের ওই ওষুধের জন্য প্রস্তুতি নিতে হবে।” ভোটে হারার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে থাকার জন্য এসব করছেন, তাও মনে করেন অর্জুন (Arjun Singh)। তাঁর পরামর্শ, “হয় ওকে এড়িয়ে চলা উচিত, নয় উচিত শিক্ষা দেওয়া হোক।”
৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে শুক্রবার মধ্যরাত থেকে তাঁর বাড়ির সামনে জমায়েত করেন তাঁর অনুগামীরা (Arjun Singh)। সেই সময় বিজেপির কিছু কর্মী-সমর্থকরা কালীঠাকুর আনতে যাচ্ছিলেন বলে দাবি। তখনই দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। চোর স্লোগান দেওয়া হয়, ছেঁড়া হয় অভিষেকের ব্যানার, কাটআউট। (Arjun Singh) ডায়মন্ড হারবারের সাংসদের অনুগামীরা বাধা দেয়। হাতাহাতি বাধে। পুলিশ এসে দু’পক্ষকেই সরিয়ে দেয়। এরপরই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসেন অভিষেক। তাঁকে দেখতে পেয়ে ফের শুরু হয় স্লোগান। চলে পালটা স্লোগানও (Arjun Singh)। ধীরে ধীরে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাড়ে পুলিশের সংখ্যা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী-সমর্থকদের সঙ্গে বাড়ির নিচে বসে পড়েন। নিরাপত্তার স্বার্থে তাঁকে বাড়ির ভিতরে যেতে বলে পুলিশ। (Arjun Singh) অভিষেক যাননি। পুলিশের সঙ্গেও বচসায় জড়ান তিনি। আঙুল তুলে পুলিশকে ধমক দেওয়া হয় বলেও অভিযোগ।
আজ, শনিবারও কালীঘাটে উত্তেজনা ছড়িয়েছিল। (Arjun Singh) কালীঘাট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন। মমতার অভিযোগ, তাঁর বাড়ির সামনে এবছর বেআইনিভাবে একটি পুজো করার অনুমতি দেওয়া হয়েছে (Arjun Singh)। যা এতদিন হত না। এর ফলে তাঁর বাড়ির পুজোর কাজে সমস্যা হচ্ছে। গাড়ি যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। তাঁর বাড়ির পুজোর কাজকর্ম বাধা দিতেই এই কাজ করা হয়েছে। এবিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, (Arjun Singh) “কালীঘাট থানার পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব।”
অভিষেককে কটাক্ষ করে এদিন অর্জুন বলেন, (Arjun Singh) “রোজ রোজ আঙুল তুলে ধমকাবে, চমকাবে, কে হরিদাস পাল? বাংলায় কত মানুষের ক্ষতি করেছে, বিজেপি কর্মীদের খুন করেছে। যে কিষেণজির দৌলতে ক্ষমতায় এসেছিল, (Arjun Singh) তাকেই খুন করা হয়েছে। সেই লোকটাই আবার ধমকাচ্ছে, চমকাচ্ছে। আমার মনে হয় জবাব দেওয়ার সময় এসেছে।”
