বাংলার আয়নাআজকের দিনেখেলা

MOHUN BAGAN : ঠাসা সূচির মাঝে আইএফএ শিল্ড, খেলবে কি মোহনবাগান? সময়সীমা বেঁধে দিল সবুজ-মেরুন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:-:ডুরান্ড ফাইনালে হারের পর আপাতত কলকাতা লিগে খেলছে মোহনবাগান (MOHUN BAGAN) । আগামী সোমবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি রয়েছে সবুজ-মেরুনের। এর মধ্যেই আইএফএ শিল্ডে অংশগ্রহণ নিয়ে জল্পনা শুরু হয়েছে কলকাতা ফুটবল মহলে। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট শর্ত দিলেন ক্লাব সভাপতি দেবাশিস দত্ত। (MOHUN BAGAN)

আইএফএর পরিকল্পনা রয়েছে ২০ সেপ্টেম্বর থেকে শিল্ড শুরু করার। কিন্তু কবে টুর্নামেন্ট শেষ হবে তা এখনও অজানা। অন্যদিকে ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইএসএল। ঠাসা সূচির মধ্যে শিল্ড খেলতে নামলে ফুটবলারদের ক্লান্তি ও চোটের আশঙ্কা বাড়বে। (MOHUN BAGAN)

সব দিক মাথায় রেখেই দেবাশিস দত্ত জানিয়েছেন, আইএফএ শিল্ড যদি ৬ অক্টোবরের মধ্যে শেষ হয়, তাহলেই খেলবে মোহনবাগান। এই বিষয়টি আইএফএ-কে আগে থেকেই নিশ্চিত করতে হবে।

অন্যদিকে, জটিলতা কাটিয়ে কলকাতা লিগের ডার্বি হচ্ছে ৭ সেপ্টেম্বর, সোমবার বারাসত স্টেডিয়ামে। আগে ২৯ অগস্ট ডার্বি হওয়ার কথা থাকলেও ৬ দিনের মধ্যে দুটি ডার্বি এড়াতে চেয়েছিল আইএফএ। পরে ৫ সেপ্টেম্বর করতে চাইলেও জন্মাষ্টমী ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য পুলিশি অনুমতি মেলেনি। শুক্রবার থেকে ডিস্ট্রিক্ট অ্যাপে বিকেল ৩টে থেকে টিকিট পাওয়া যাবে।

গতবার ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। এবার শর্ত পূরণ হলে তবেই খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে সবুজ-মেরুন ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *