আজকের দিনেখেলাবাংলার আয়নাবিশ্বভারত

Mohammed Shami : অবসর নিচ্ছেন মহম্মদ শামি? জাতীয় দলে ব্রাত্য থাকার পর মুখ খুললেন বাংলার পেসার

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- এক বছরেরও বেশি সময় ধরে ভারতীয় দলের বাইরে (Mohammed Shami) মহম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেও নিউ জিল্যান্ড সফরের দলে জায়গা হয়নি তাঁর। তাতেই জল্পনা, তাহলে কি এবার অবসরের পথে ৩৬ বছরের পেসার? অবশেষে সমস্ত জল্পনা উড়িয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে (Mohammed Shami) মুখ খুললেন শামি।

 

সম্প্রতি একটি ভিডিয়ো বার্তায় নিজের অবসর (Mohammed Shami) নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন শামি। তিনি স্পষ্ট জানিয়েছেন, এখনই ক্রিকেটকে বিদায় জানানোর কোনও পরিকল্পনা নেই তাঁর। শামির কথায়, “আমি আগেও বলেছি, যেদিন সকালে ৬টা বা ৭টায় ঘুম থেকে উঠে (Mohammed Shami) অনুশীলনে যেতে আর ভালো লাগবে না, সেদিন নিজেকেই ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। কিন্তু এখন আমার তেমন কিছু মনে হচ্ছে না। বরং আরও খেলার ইচ্ছা বাড়ছে। তাই আমার মনে হয়, এখনই খেলা চালিয়ে যাওয়া উচিত। (Mohammed Shami) অবসর নেওয়ার জন্য এখনও অনেক সময় আছে।”

 

জাতীয় দলের দরজা বন্ধ হলেও ঘরোয়া (Mohammed Shami) ক্রিকেটে নিজেকে বারবার প্রমাণ করে চলেছেন এই অভিজ্ঞ পেসার। চোট সারিয়ে ফেরার পর থেকেই তিনি রয়েছেন দুর্দান্ত ছন্দে। চলতি ২০২৬-২৭ মরশুমের রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে দিল্লির বিরুদ্ধে কল্যাণীতে ৯ উইকেটে জয়ের নায়ক তিনি। ম্যাচে মোট পাঁচ উইকেট নিয়েছেন শামি, প্রথম ইনিংসে চার উইকেট এবং দ্বিতীয় (Mohammed Shami) ইনিংসে একটি উইকেট। এর আগেও দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে নজর কেড়েছিলেন। সেমিফাইনালে পাঁচ উইকেট নেওয়ার পর ফাইনালেও দুটি গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছিলেন। ধারাবাহিকভাবে উইকেট নেওয়ার পরেও নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেননি তিনি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি (Mohammed Shami) সিরিজে তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ৪ বছর পর কামব্যাক করা ভুবনেশ্বর কুমার।

 

ক্রিকেট মহলের একাংশের মতে, (Mohammed Shami) বয়স এবং ফিটনেসের কারণেই শামিকে নিয়ে ভাবছে না টিম ম্যানেজমেন্ট। তবে রঞ্জিতে যেভাবে তিনি বল করছেন, তাতে তাঁকে বেশিদিন উপেক্ষা করা কঠিন হবে। অজিত আগরকর প্রধান নির্বাচকের (Mohammed Shami) পদ থেকে সরে যাওয়ার পর নতুন প্রধান নির্বাচক শামিকে নিয়ে কী সিদ্ধান্ত নেন, সেদিকেই তাকিয়ে সকলে। এক বছরেরও বেশি সময় জাতীয় দলের বাইরে থাকলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা এতটুকু কমেনি শামির (Mohammed Shami)। হতাশ না হয়ে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই জাতীয় দলে ফেরার রাস্তা খোলা রাখতে চান বাংলার এই তারকা পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *