আজকের দিনেবিশ্বরাজনীতি

Maitree Bandhan Express : লাল ফিতের ফাঁসে কলকাতা-ঢাকা রেল যোগাযোগ! স্থগিতই থাকছে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ঢাকা:- কোভিড কালে বন্ধ হওয়া ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় ট্রেন ফের চালু হওয়ার আশা আপাতত বিশ বাঁও জলে। ঢাকায় তিন দিন ধরে চলা ৩৮তম দ্বিপাক্ষিক রেল বৈঠকেও মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালু নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হল না।(Maitree Bandhan Express)

ঢাকার রেলভবনে শুক্রবার শেষ হয়েছে ভারত-বাংলাদেশ আন্তঃসরকার রেলওয়ে মিটিং (IGRM)। বৈঠককে ইতিবাচক বলা হলেও তিনটি যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দুই দেশ।(Maitree Bandhan Express)

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হক জানিয়েছেন, যেহেতু ট্রেনগুলি ভারত বন্ধ করেছিল, তাই ভারতের তরফে আনুষ্ঠানিক প্রস্তাব বা সবুজ সংকেত এলেই বিষয়টি পর্যালোচনা করা হবে। প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে এই পরিষেবা।

তবে বৈঠকে নতুন প্রস্তাব দিয়েছে বাংলাদেশ –
১. রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত নতুন আন্তঃদেশীয় ট্রেন চালু।
২. মৈত্রী এক্সপ্রেসকে যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু হয়ে চালানো, যাতে ২-৩ ঘণ্টা সময় ও ভাড়া দুটোই কমবে।
৩. আখাউড়া-আগরতলা রুটে যাত্রীবাহী ট্রেন চালুর জন্য ভারতের কাছে যাত্রী চাহিদার তথ্য চাওয়া হয়েছে।

এবারের বৈঠকে যাত্রীবাহী ট্রেনের চেয়ে পণ্যবাহী ট্রেন পরিচালনার সমস্যা সমাধানে বেশি জোর দেওয়া হয়েছে।

ফলে তারেক জমানায় মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস চালুর যে আশা তৈরি হয়েছিল, তা আপাতত অনিশ্চয়তার মুখে। যাত্রীদের অপেক্ষা আরও দীর্ঘ হল।(Maitree Bandhan Express)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *