Ganesha Puja : মণ্ডপে ৫০ ফুটের গণেশ ! বদলের বাংলায় শুভেন্দুকে দেওয়া কথা রাখল ঘোলার পুজো কমিটি !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- সবুজ রক্ষার বার্তা নিয়ে চমক উত্তর ২৪ পরগনায়। ১২ তম বর্ষে ৫০ ফুটের বিশাল গণেশ মূর্তি তৈরি করে তাক লাগাল ঘোলার সি ব্লক সাহাপাড়া শ্রীপল্লি অটোস্ট্যান্ডের গণেশ পুজো কমিটি। ২৬-এর নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলেন উদ্যোক্তারা।(Ganesha Puja)
২০১৫ সালে এই পুজো শুরু করেন কলকাতা উত্তর শহরতলি জেলা মাইনোরিটি মোর্চার সভাপতি সুজিত বড়ুয়া। তাঁর অভিযোগ, তৃণমূল আমলে নানা বাধা আসত, মণ্ডপে কেউ আসতে পারতেন না। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ২০২২, ২০২৩ এবং ২০২৫ সালে পুজোর উদ্বোধন করেন। তখনই তিনি কথা দিয়েছিলেন সরকার বদলালে আরও বড় করে পুজো করবেন।(Ganesha Puja)
এবারের থিম ‘বিঘ্নহারিণী’। মণ্ডপে থাকছে মোট ৩০টি গণেশ মূর্তি, মূল মণ্ডপে ১২ ফুটের আমেরিকান ডায়মন্ডের গণেশ। শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের তত্ত্বাবধানে ৩০ জন শিল্পী দেড় মাস ধরে তৈরি করেছেন এই মণ্ডপ। গণেশের পায়ের কাছে থাকছে পাহাড়ি ঝর্ণা, যেখান থেকে জল গড়িয়ে পড়বে – এর মাধ্যমে জল ও গাছ সংরক্ষণের বার্তা দেওয়া হয়েছে।
বদলের বাংলায় পুজোর বহর যে বাড়ছে, তা এই আয়োজনেই স্পষ্ট। এবার মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রী-বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ৫০ ফুটের গণেশকে ঘিরে ইতিমধ্যেই মাতোয়ারা গোটা ঘোলা এলাকা।(Ganesha Puja)
