নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি: বাংলা-সহ ৫ রাজ্যে প্রত্যাহার হল আচরণবিধি
কিউ ইন্ডিয়া বাংলা :- পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে ইতিমধ্যে শেষ হয়েছে বিধানসভার ভোটগ্রহণ। এবার পালা সরকার গঠনের । আজ থেকেই এই সমস্ত রাজ্যগুলি থেকে তুলে নেওয়া হল নির্বাচনী আচরণবিধি। ব্যতিক্রম শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা । বৃহস্পতিবার নির্বাচন কমিশনের চলাফে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ, অসম , কেরল, তামিলনাড়ু, পুদুচেরির পাশাপাশি কর্নাটক, গুজরাট, নাগাল্যান্ড, ত্রিপুরা, মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশনারের দপ্তরে ইতিমধ্যে নোটিশ পৌঁছে গেছে । আজ থেকেই এই সমস্ত রাজ্যের নির্বাচনে আচরণবিধি উঠে গেল ।
বিগত ১৫ মার্চ বাংলা-সহ পাঁচ রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তার পরেরদিন থেকেই লাগু হয়েছিল আদর্শ নির্বাচনী আচরণবিধি। টানা প্রায় দু’মাস তা জারি ছিল । গত ৪ মে এই রাজ্যগুলিতে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। ৯ মে পশ্চিমবঙ্গে সরকার গঠন। বাকি রাজ্যগুলিতেও এরই মধ্যে নতুন সরকার শপথ নেবে। সেকারণে এই সমস্ত রাজ্য থেকে আদর্শ নির্বাচনী বিধি প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কমিশন। বৃহস্পতিবার কমিশনের সচিব প্রফুল্ল অবস্থি সংশ্লিষ্ট রাজ্যগুলিতে এই মর্মে চিঠি পাঠিয়েছেন। পাঁচ রাজ্য ছাড়াও গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, ত্রিপুরায় উপনির্বাচন ছিল। তার জন্যও জারি ছিল নির্বাচনী বিধি। পাঁচ রাজ্যের পাশাপাশি এই সমস্ত রাজ্যগুলি থেকে উঠে গেল। এখন থেকে আগের মতোই সংশ্লিষ্ট রাজ্যের সরকার প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারবে।
পশ্চিমবঙ্গের একটি মাত্র বিধানসভায় নির্বাচনী আচরণ বিধি জারি রয়েছে । গত ২৯ এপ্রিল ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের সময়ে একাধিক বুথে গোলমালের অভিযোগ ওঠায় ওঠায় এখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। সেকারণে এই বিধানসভায় নির্বাচনী আচরণ বিধি জারি থাকবে ।
