আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Jayaprakash-Flat : ফ্ল্যাট বিবাদে জয়প্রকাশের স্ত্রীকে চড়, ভিডিও ভাইরাল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সল্টলেকে ১৪ বছর ধরে ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা। ফ্ল্যাট খালি করার দাবিতে গিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের স্ত্রীকে চড় মারলেন বাড়িওয়ালার স্ত্রী। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল রাজ্য রাজনীতিতে।

জানা গিয়েছে, সল্টলেক এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে থাকেন জয়প্রকাশ মজুমদার ও তাঁর পরিবার। বাড়িওয়ালার অভিযোগ, নামমাত্র ভাড়া দিয়ে ১৪ বছর ধরে ফ্ল্যাট আটকে রেখেছেন ওই তৃণমূল নেতা। বারবার ফ্ল্যাট ছেড়ে দিতে বলা সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতার জেরে তিনি সেটি খালি করছিলেন না। সম্প্রতি ফ্ল্যাটের মালিকের স্ত্রী লোকজন নিয়ে ফ্ল্যাট খালি করার দাবি জানাতে গেলে তুমুল উত্তেজনা তৈরি হয়। বচসা ও ঝামেলার মধ্যেই জয়প্রকাশের স্ত্রীর সঙ্গে মালিকের স্ত্রীর হাতাহাতি বাধে। তখনই বা হাতে চড় মারেন মালিকের স্ত্রী।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সোফাতে বসে আছেন জয়প্রকাশের স্ত্রী। সেই সময় ফ্ল্যাটের মালিকের স্ত্রী উত্তেজিত হয়ে তাঁকে চড় মারেন। সঙ্গে সঙ্গে মাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন জয়প্রকাশের ছেলে। বাড়িওয়ালার একটিই দাবি, ‘অবিলম্বে বাড়ি ছেড়ে দিতে হবে।’ এই ঘটনায় সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি জয়প্রকাশ মজুমদার। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর বেআইনি নির্মাণ ও দখল রুখতে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। বুলডোজার দিয়ে একের পর এক বেআইনি নির্মাণ, এমনকি তৃণমূল কার্যালয়ও ভাঙা হয়েছে। ক্ষমতা দেখিয়ে দখল করে রাখা একাধিক পার্টি অফিস, ঘর দখলমুক্ত করা হচ্ছে। এরপরই দীর্ঘদিন ধরে আটকে রাখা ফ্ল্যাট পুনরুদ্ধার করতে মাঠে নামেন জয়প্রকাশ মজুমদারের বাড়িওয়ালা। তবে ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা।

রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগ এবার প্রকাশ্যে। রাজ্য সরকারের দখলমুক্ত অভিযানের মধ্যেই জয়প্রকাশ মজুমদারের পরিবারের সঙ্গে বাড়িওয়ালার এই সংঘাত নতুন বিতর্ক উসকে দিল। ভাইরাল ভিডিও নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *