আজকের দিনেবিশ্ব

Jaishankar : রাষ্ট্রসংঘে পাক সাংবাদিককে সপাটে জবাব জয়শংকরের – ‘সন্ত্রাসবাদী দেশই আমাকে প্রশ্ন করছে!’

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রাষ্ট্রসংঘের মঞ্চে ফের মুখ পুড়ল পাকিস্তানের। ভারতের বিদেশমন্ত্রী (Jaishankar) এস জয়শংকরকে সন্ত্রাস নিয়ে কৌশলী প্রশ্ন করতে গিয়ে উলটে কড়া জবাব পেলেন পাকিস্তানি সাংবাদিক। বিরক্ত জয়শংকরের(Jaishankar) সাফ কথা, “একটা সন্ত্রাসবাদী দেশ আমাকে এই প্রশ্ন করছে, আশ্চর্য!”

 

শুক্রবার রাষ্ট্রসংঘে সমুদ্র সুরক্ষা নিয়ে বন্ধুদেশগুলির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে (Jaishankar)ছিলেন জয়শংকর ও লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নয়ান্তি। সেখানেই পাক সাংবাদিক প্রশ্ন করেন, “দক্ষিণ এশিয়া আর কতদিন নয়াদিল্লি, কাবুল, পাকিস্তান সৃষ্ট সন্ত্রাসের মুখোমুখি হবে?” প্রশ্ন শুনে (Jaishankar)বিস্মিত জয়শংকর পালটা বলেন, “আপনি ভুল মানুষকে প্রশ্ন করছেন। পাকিস্তানের মন্ত্রীরাই (Jaishankar)বলতে পারবেন কতদিন তাঁরা সন্ত্রাসে মদত দিয়ে যাবেন। আপনিই বলুন, কতদিন পাকিস্তান সন্ত্রাসবাদ পুষে রাখবে?”

 

ভারত বারবার প্রমাণ সহ তুলে ধরেছে, কার্গিল থেকে পহেলগাঁও হামলা পর্যন্ত সন্ত্রাস লালনে পাকিস্তানের(Jaishankar) ভূমিকা। ২০২৫ সালে অপারেশন সিঁদুরে পাক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর সেই মদত আরও স্পষ্ট হয়েছে। (Jaishankar)পাক সাংবাদিককে থামিয়ে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতানেনি বলেন, “আপনি আপনার প্রশ্নের জোরাল ও সুস্পষ্ট জবাব পেয়েছেন।” কূটনৈতিক মহলের মতে, রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চে(Jaishankar) ভারতকে কোণঠাসা করতে গিয়ে ফের নিজেদের ভাবমূর্তিই ক্ষুণ্ণ করল পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *