Pager Bomb : রাষ্ট্রসংঘে ‘পেজার বোমা’ হাতে ইরানকে তুলোধোনা নেতানিয়াহুর, ভাষণ বয়কট বহু দেশের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ফের রাষ্ট্রসংঘের মঞ্চে একা হয়ে গেলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী (Pager Bomb) বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর ভাষণ শুরুর আগেই সভা ছেড়ে বেরিয়ে গেলেন বহু দেশের প্রতিনিধি। তার মধ্যেই হেজবোল্লার(Pager Bomb) ত্রাস সেই ‘পেজার বোমা’ হাতে তুলে ধরে ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি।
নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে নেতানিয়াহুর(Pager Bomb) বক্তব্যের ঘোষণা হতেই শুরু হয় বিক্ষোভ। মঞ্চে উঠতেই একে একে হল ছাড়েন বহু রাষ্ট্রপ্রধান। তাতে ক্ষিপ্ত হয়ে নেতানিয়াহু বলেন, “যারা হল ছেড়ে বেরোচ্ছেন তাঁরা নৈতিক কাপুরুষ। যাঁরা এখনও বেরোননি,(Pager Bomb) দয়া করে বেরিয়ে যান।”
এরপরই পকেট থেকে একটি পেজার (Pager Bomb)বের করে ২০২৪ সালের সেপ্টেম্বরের সেই ভয়ঙ্কর অভিযানের কথা স্মরণ করান। যেখানে পেজার বিস্ফোরণে কেঁপে উঠেছিল মধ্যপ্রাচ্য, নিহত হয়েছিল হেজবোল্লা ও হামাসের বহু নেতা। তিনি বলেন, “গত ৩ বছরে নিউ জার্সির আকারের একটি দেশ ৭টি রণাঙ্গনে যুদ্ধ করেছে। এমন(Pager Bomb) দেশ কোথাও দেখেছেন?”
এরপর সরাসরি ইরানকে নিশানা করেন।(Pager Bomb) বলেন, ইরান ইজরায়েলকে ধ্বংস করার জন্য পরমাণু বোমা বানাচ্ছে, যা গোটা বিশ্বের জন্য হুমকি। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে পালটা দিয়ে বলেন, “আপনি আমাকে আটকাতে চেয়েছিলেন, চুপ(Pager Bomb) করাতে চেয়েছিলেন। কিন্তু সত্যকে চুপ করানো যায় না। ইজরায়েল গণহত্যা করেনি, বরং আটকেছে।” নেতানিয়াহুর বক্তব্যের (Pager Bomb)সময় সভাকক্ষে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। একদিকে দুয়ো, অন্যদিকে ইজরায়েলি প্রতিনিধিদের হাততালি। সব মিলিয়ে রাষ্ট্রসংঘের মঞ্চে ফের যুদ্ধের পক্ষে সওয়াল করেই ফিরলেন ইজরায়েলি(Pager Bomb) প্রধানমন্ত্রী।
