IPL-Cricket-Dhoni : ওয়াংখেড়েতে মহা ম্যাচ মুম্বাইয়ের মুখোমুখি চেন্নাই , খেলতে পারেন ধোনি !
কিউ ইন্ডিয়া বাংলা:- ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস । এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সপ্তম ও অষ্টম স্থানে আছে এই দুই দল । মুম্বাই ইন্ডিয়ান্স পরপর ম্যাচ হারার পর গত ম্যাচে গুজরাটের বিপক্ষে ৯৯ রানে জিতেছে । চেন্নাইয়ের বিপক্ষে নামার আগে আজ বেশ আত্মবিশ্বাসী হার্দিকরা।
চোটের কারণে বিগত কয়েকটি ম্যাচ খেলতে পারেননি রোহিত শর্মা, আজকের চেন্নাই এর বিরুদ্ধে তিনি খেলতে পারেন। তাকে ইম্প্যাক্ট ব্যাটার হিসেবে তাকে খেলানো হতে পারে। রোহিত ফিরলে কুইন্টন ডি ককের সঙ্গে ওপেন করতে পারেন। গত ম্যাচে মুম্বাইয়ের হয়ে সেঞ্চুরি করেছিলেন তিলক বর্মা, প্রথম দিকের ম্যাচ গুলিতে তিনি টানা ব্যর্থ হয়েছিলেন। তার রানে ফেরা চেন্নাই এর বিপক্ষে নামার আগে দলকে স্বস্তি দেবে। অধিনায়ক হার্দিক এর ব্যাটে এবারে এখনো রানের দেখা পাওয়া যায়নি , আজকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি রানে ফিরতে চাইবেন । মুম্বাইয়ের ব্যাটিংয়ে রোহিত ছাড়া অন্য বদলের সম্ভাবনা খুব একটা নেই।
মুম্বাইয়ের বোলিং বিভাগের কথা বলতে গেলে তাদের অন্যতম তারকা অশ্বিনী কুমার। যিনি গত ম্যাচে ৪ টি উইকেট নিয়েছিলেন গুজরাটের বিপক্ষে। এছাড়া জসপ্রিত বুমরা বিগত ম্যাচগুলিতে উইকেট না পেলেও গুজরাটের বিপক্ষে প্রথম বলেই উইকেট পেয়েছিলেন যা মুম্বাইয়ের পক্ষে ইতিবাচক দিক । তাদের স্পিন বোলিং বিভাগ গত ম্যাচে সফলতা পেয়েছিল । আল্লাহ গজনফর ও মিচেল স্যান্টনার দুটি করে উইকেট পেয়েছিলেন । আজকে চেন্নাইয়ের ব্যাটারদের আটকাতে দল তাদের উপর ভরসা করে থাকবে।
অপরদিকে চেন্নাই সুপার কিংস এবারের আইপিএল প্রথম তিনটি ম্যাচে হারার পর দুটি ম্যাচে পরপর জিতেছিল । তারপর আরসিবি ও দিল্লির বিপক্ষে পরপর জয় পেয়েছিল। কিন্তু গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে শেষ ম্যাচে হেরেছে। তবে এই ম্যাচে তারা পাবে না দলের অন্যতম তারকা ব্যাটার আয়ুষ মাত্রেকে। চোটের কারণে তিনি কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। উর্ভিল প্যাটেল আয়ুষের জায়গায় খেলতে পারেন। তবে মুম্বাইয়ের বিপক্ষে খেলতে পারেন চেন্নাইকে পাঁচবার আইপিএল জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । ম্যাচের আগের দিন অনুশীলনে তাকে অনেকটা সময় কাটাতে দেখা গেছে । ধোনি খেললে নিচের দিকে ব্যাটিং করবেন । ব্যাটিং বিভাগে আর কোন পরিবর্তন হবে না। মুম্বাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের বোলিং বিভাগ অপরিবর্তিত থাকবে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাটাররা বেশি সহায়তা পাবেন। এবার দেখার অপেক্ষা মুম্বাই ইন্ডিয়ান্স পরপর দুটি ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কিনা, না চেন্নাই জয়ের সারণিতে ফেরে ?
