বাংলার আয়নাআজকের দিনেরাজনীতি

Humayun : ভোটের আগের রাতে গ্রেফতার হুমায়ুন কবিরের ভাইপো, গুরুতর অভিযোগ তার বিপক্ষে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- একের পর এক কাণ্ডে চাপে পড়েছেন হুমায়ুন কবির। প্রথমে স্ট্রিং অপারেশন এর ভিডিও (যদিও তার সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা ) , তারপর জোট সঙ্গী মিমের জোট ভাঙার ঘোষণা , একের পর এক প্রার্থীর দলত্যাগ এরপর আবার ভোটের আগের রাতে গ্রেফতার হুমায়ুন কবিরের ভাইপো রাজা শেখ। ধর্ষনের মামলায় গ্রেপ্তার করা হলো তাকে। শক্তিপুর থেকে পুলিশ গ্রেফতার করে হুমায়ুনের ভাইপোকে ।

রেজিনগর থানায় আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুনের ভাইপো রাজা শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল । সেই মামলাতেই ভোটের আগে আর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে । ঘটনায় থানা ঘেরাও করার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের।

হুমায়ুন বলেছেন, ‘একটা মিথ্যে মামলায় আমার ভাইপো রাজা শেখকে গ্রেফতার করা হয়েছে। আমি এসপিকে ফোন করেছিলাম। আমাকে এসপি বললেন, কোনও এক মহিলাকে দিয়ে আদালতে ১৬৪ ধারায় অভিযোগ করানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে তুলে নেওয়া হয়েছে। কালকের ভোটটাও সে দিতে পারবে না। আরেকজন গিয়াস নামের ছেলেকে ওসি তুলে আনিয়েছে। আমি লোক পাঠিয়েছি। কেস যদি থাকে, মেনে নেব। ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *