Anubrata-Birbhum : কমিশনের নজরবন্দী নন এবার বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত !
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে আজ বিধানসভা ভোটের প্রথম দফা । ১৫২ টি বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ হবে। তালিকায় রয়েছে বীরভূমের ১১ টি আসন , যা অনুব্রত মণ্ডলের খাস তালুক হিসেবে পরিচিত ।
ভোট আসলেই আগে তার মুখে শোনা যেত “পাঁচন” কিংবা নকুল দানার দাওয়াই । যার কারণে বিরোধীরা ভুরি ভুরি অভিযোগ করত। কমিশনের মাথা ব্যাথার অন্যতম কারণ হয়ে উঠতেন বীরভূমের কেষ্ট। বিগত নির্বাচন গুলিতে তাকে নজরবন্দি করে রাখা হতো , এবার তিনি সেই তালিকায় নেই । গরু পাচার মামলায় গেলে যাত্রার পর বীরভূমের কেষ্ট অনেকটা বদলে গিয়েছেন, সেই হুংকার তার মুখে আর শোনা যায় না । কমিশন এবারে তাকে নজরবন্দী করার প্রয়োজন বোধ করেনি। তবে এই জেলার ৫৭ জন তৃণমূল নেতা এবং করবে কমিশনের কড়া নজরে রয়েছেন। আজকে ভোটের দিন কি রুটিন থাকবে অনুব্রত মণ্ডলের ?
জানা যাচ্ছে, ভোটের দিন প্রথমেই তিনি নিচুপট্টির বাড়িতে পুজো শেষ করে ভাগবত প্রাথমিক বিদ্যালয়ে ভোটদানে অংশ নেবেন। পরে বোলপুরে তৃণমূলের জেলা কার্যালয় থেকেই এগারোটি বিধানসভার ভোটের খোঁজ খবর নেবেন। এবং বিভিন্ন বিধানসভার ভোট পরিস্থিতির উপর নজর রাখবেন। কোথায় কত শতাংশ ভোট পড়ছে এবং সামগ্রিক পরিস্থিতি কী। সে বিষয়ে নেতৃত্বও দেবেন তিনি। তবে দলীয় সূত্রে খবর, কোর কমিটির অন্যান্য সদস্যরাও ছাড়াও জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় দলীয় কার্যালয় থেকেই ভোট পরিচালনার দায়িত্ব সামলাবেন। ফলে গোটা জেলাজুড়েই একটি সুসংগঠিত পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলেছে তৃনমূল ।
সংবাদমাধ্যমকে অনুব্রত জানিয়েছেন “বোলপুরে দলীয় কার্যালয় থেকেই জেলার বিভিন্ন বিধানসভায় ভোটের খোঁজখবর নেব। সকালে মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে ভোট দিতে যাব।”
