আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : ইডেনে কেকেআর-গুজরাত দ্বৈরথ, হারলে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে নাইটরা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :-দীর্ঘ বিরতির পর শনিবার ঘরের মাঠ ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে জয় ছাড়া রাস্তা নেই শ্রেয়সের দলের। ম্যাচের আগে কেকেআরের পেসার কার্তিক ত্যাগী জানালেন, শুরুতেই বিপক্ষের টপ অর্ডার ভাঙাই মূল টার্গেট।

নাইট শিবিরে চিন্তা বাড়াচ্ছে অধিনায়ক আজিঙ্কা রাহানের অফ ফর্ম। টানা কয়েকটি ম্যাচে ব্যাটে রান নেই তাঁর। পাওয়ার প্লে-তে দ্রুত রান তোলার চাপ নিতে পারছেন না রাহানে। ফিন অ্যালেন সেঞ্চুরি করার পরের ম্যাচে দ্রুত রান তুলতে গিয়ে আউট হয়েছিলেন । ক্যামেরন গ্রিন মোটামুটি ছন্দে আছেন। কলকাতার বোলিং বিভাগেও সমস্যা। পেসার বৈভব আরোরা একেবারেই ছন্দে নেই। প্রচুর রান খরচ করছেন, উইকেটও আসছে না তাঁর ঝুলিতে। এবারের আইপিএলে পাওয়ার প্লে-তে কেকেআরের বোলাররা ধারাবাহিকভাবে মার খাচ্ছেন। কলকাতার বোলারদের মধ্যে ভালো পারফর্ম করছেন সুনীল নারিন, কার্তিক ত্যাগী এবং বরুণ চক্রবর্তী । গুজরাটের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কার্তিক ত্যাগী বলেছেন , “নতুন বলে যত বেশি উইকেট তোলা যায় ততই ভাল। মাঝের ওভারে স্পিনাররা চাপ তৈরি করলে ডেথ ওভারে সুবিধা হয়। শুরুতে দুই ওপেনারকে ফেরাতে পারলেই ম্যাচে এগিয়ে যাব।” দল জানিয়েছে, টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য দেশে ফিরেছেন রাচিন রবীন্দ্র। তবে স্বস্তি, নেটে বল শুরু করেছেন বরুণ চক্রবর্তী।

গুজরাট শিবিরের শক্তি তাদের টপ অর্ডার। সাই সুদর্শন, শুভমন গিল ও জস বাটলারই রানের মূল কারিগর। তবে বোলিংয়ে শেষ কয়েকটি ম্যাচে দারুণ ছন্দে রশিদ খান। গুগলিতে নাস্তানাবুদ করছেন ব্যাটারদের। পাশাপাশি নজর কাড়ছেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণা ও আরশাদ খান। ডেথ ওভারে প্রসিদ্ধের ইয়র্কার ও আরশাদের স্লোয়ার ভোগাচ্ছে বিপক্ষকে। গুজরাতের মিডল অর্ডার তুলনায় কিছুটা নড়বড়ে। সেই সুযোগটাই নিতে চায় কেকেআর।

ইডেনে নামার আগে দু’দলের ছবি দু’রকম। রাহানের ব্যাটে রান খরা ও বৈভবের অফ ফর্ম ভোগাচ্ছে কেকেআরকে। অন্যদিকে রশিদ, প্রসিদ্ধ, আরশাদ খানের বোলিংয়ে ভরসা পাচ্ছে গুজরাত। সমীকরণ স্পষ্ট, একটি ম্যাচ হারলেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবেন রাহানেরা। তাই ঘরের মাঠে জিততেই হবে নাইটদের। শুরুতে গিল-বাটলারদের থামাতে না পারলে কাজটা কঠিন হবে রাহানেদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *