আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : ঘরের মাঠে সহজে চেন্নাই কে হারালো লখনউ, সৌজন্যে মিচেল মার্শ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ এ নিজেদের চতুর্থ জয়টি তুলে নিল লখনউ সুপার জায়ান্ট। চেন্নাইকে ঘরের মাঠে কুড়ি বল বাকি থাকতে হারিয়ে দিল তারা। দলের জয়ে সিংহভাগ অবদান মিচেল মার্শ এর । তার ইনিংসের সৌজন্যে তারা সহজে চেন্নাই কে হারাতে সক্ষম হলো।

আজকে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নামে। দুই ওপেনার সঞ্জু স্যামসন (২০) এবং ঋতুরাজ গায়কোয়াড (১৩) রান করেন। পরবর্তী ব্যাটার উর্ভিল প্যাটেল আজকে ব্যাট হাতে ব্যর্থ হন । মাত্র ছয় রান করে তিনি আউট হয়ে যান। এই তিনজনকেই আউট করেন আকাশ সিং। এরপর চেন্নাইয়ের ইনিংসে কিছুটা স্থিতিশীলতা আসে। ৪২ বলে ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কার্তিক শর্মা। ডিওয়ার্ল্ড ব্রেভিস এর সংগ্রহ ১৬ বলে ২৫ রান । শেষ পর্যন্ত শিবম দুবে ৩২ এবং প্রশান্ত বীর ১৩ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত কুড়ি ওভারে ৫ উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংস ১৮৭ রান তুলতে সক্ষম হয়।

১৮৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে লখনউ সুপার জায়ান্ট এর দুই ওপেনার দুর্দান্ত শুরু করেন । প্রথম উইকেটে ওঠে ১৩৫ রান । ৩২ বলে ৩৬ রান করে আউট হন জোস ইংলিশ । মিচেল মার্শ ৩৮ বলে ৯০ রানের ইনিংস খেলেন । আজকে তিনি এই সিজনের দ্বিতীয় শত রানটি তুলে নিতে পারতেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি রান আউট হন। নিকোলাস পুরান ১৭ বলে ৩২ এবং মুকেশ চৌধুরী ১০ বলে ১৩ রান করে লখনউকে কুড়ি বল বাকি থাকতে ম্যাচ জিতিয়ে দেন । চেন্নাই এর কোন বোলার লখনউ ব্যাটারদের কোন ভাবে অপ্রস্তত অবস্থায় ফেলতে পারেননি । একপেশে ভাবে ম্যাচ জিতেছে ঋষভ পান্থ এর দল।

লখনউ এই সিজনে তাদের চতুর্থ জয়টি তুলে নিল। প্রথম পর্বের ম্যাচে চেন্নাই এর কাছে হারলেও দ্বিতীয় পর্বে তারা চেন্নাই কে হারিয়ে দিল। আগামী ১৯শে মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে তারা পরবর্তী ম্যাচ খেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *