আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Vidyasagar Setu : ১৭ মে বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু, বাতিল বন্ধের বিজ্ঞপ্তি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :- গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রাজ্যবাসীর জন্য । আগামী ১৭ মে, ২০২৬ রবিবার দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু বন্ধ থাকছে না। যান চলাচল স্বাভাবিক থাকবে। কলকাতা ট্রাফিক পুলিশের ডিসিপির পিএ-র তরফে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেতু বন্ধের আগের বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে।

কলকাতা ট্রাফিক পুলিশের ডিসিপির দফতর থেকে জানানো হয়েছে, TP/23 নম্বর যে বিজ্ঞপ্তিতে ১৭ মে ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু বন্ধ রাখার কথা বলা হয়েছিল, সেই বিজ্ঞপ্তি বাতিল করা হল। নতুন নির্দেশ অনুযায়ী, ১৭ মে দ্বিতীয় হুগলি সেতু যান চলাচলের জন্য সম্পূর্ণ খোলা থাকবে। সেতু বন্ধের এনওসিও বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই এইচআরবিসি-কে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলে ট্রাফিক পুলিশ সূত্রে খবর। কলকাতা ট্রাফিক পুলিশের ডিসিপির পিএ-র তরফে সংশ্লিষ্ট সব দফতর ও সাধারণ মানুষকে বিষয়টি জানানোর অনুরোধ করা হয়েছে।

১৭ মে রবিবার বিদ্যাসাগর সেতু বন্ধের খবরে উদ্বিগ্ন ছিলেন নিত্যযাত্রীরা। নতুন বিজ্ঞপ্তিতে স্বস্তি ফিরল। ওই দিন হাওড়া-কলকাতা রুটে যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *