আজকের দিনেখেলাবিশ্ব

বিশ্বকাপের ৩ দিন আগে কানসাসে বন্দুকবাজের হামলা: মেসিদের ক্যাম্পের কাছেই গুলি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ রিপোর্ট:- ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র তিনদিন। তার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপত্তা নিয়ে উঠল বড় প্রশ্ন। কানসাস সিটিতে ইংল্যান্ড ও আর্জেন্টিনার বিশ্বকাপ শিবিরের অদূরেই চলল গুলি। বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন অন্তত ৯ জন।

গত ৮ জুন ,সোমবার কাকভোরে কানসাস সিটির টুস্ট অ্যাভিনিউ ও ইস্ট স্ট্রিটে গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে আরও ছয়জনকে আহত অবস্থায় পাওয়া যায়। ইংল্যান্ড দল যেখানে শিবির ফেলেছে, সেখান থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ৪ মাইল। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও একই শহরে শিবির বসিয়েছে। তবে ঘটনার সময় দুই দলের কোনও ফুটবলারই কানসাসে ছিলেন না।

একই দিনে নিউ ইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতের ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, কানসাসের হামলাকারী একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের ঠিক আগে দুই শহরে পরপর হামলার ঘটনায় মার্কিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। আয়োজক দেশ ও ফিফার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি। ৪৮টি দেশের ফুটবলার ও লক্ষ লক্ষ সমর্থকের নিরাপত্তা সুনিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *