আজকের দিনেখেলাবিশ্ব

Germany-World Cup : ২০২৬ বিশ্বকাপের জার্মানি স্কোয়াড ঘোষণা, অবসর ভেঙে ফিরলেন ম্যানুয়েল ন্যয়ার !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও, ২০২৬ বিশ্বকাপের আগে অবসর ভেঙে ফিরলেন ম্যানুয়েল ন্যয়ার। ৪০ বছরের ন্যয়ারকে প্রথম গোলকিপার করেই ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করলেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান।

২০১৪ বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য হিসেবে এবার স্কোয়াডে আছেন ন্যয়ার। কোচ নাগেলসম্যান জানিয়েছেন, “ম্যানুয়েলের মান সম্পর্কে আমরা সকলেই অবগত। ওকে এক নম্বর গোলকিপার হিসাবেই পরিকল্পনা করেছি।” তবে অধিনায়কের আর্মব্যান্ড থাকছে জসুয়া কিমিচের হাতে।

দলে জায়গা ধরে রেখেছেন লেরয় সানে। চোট কাটিয়ে ফিরেছেন জামাল মুসিয়ালা। স্কোয়াডে রয়েছেন সদ্য প্রিমিয়ার লিগ জয়ী কাই হাভার্টজ, লিভারপুলের ফ্লোরিয়ান উইর্টজ, নিউক্যাসলের নিক ভোল্টেমাড। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেয়েছেন ১৮ বছরের বায়ার্ন ফরোয়ার্ড লেনার্ট কার্ল।

অন্যদিকে চোটের জন্য ছিটকে গেছেন বার্সার মার্ক-আন্দ্রে টের স্টেগেন ও বায়ার্নের সার্জ নাবরি। বাদ পড়েছেন মাটিয়াস গিন্টার, বার্ট আনড্রিখ ও নিকলাস ফুলক্রুগ।

২০১৮ ও ২০২২ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া জার্মানি এবার গ্রুপ ‘সি’-তে খেলবে কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডরের বিরুদ্ধে। ন্যয়ারের অভিজ্ঞতা ও তরুণদের নিয়ে নাগেলসম্যানের জার্মানি এবার কতদূর যায়, সেটাই দেখার।

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড:
– গোলকিপার: ম্যানুয়েল ন্যয়ার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল
– ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন
– মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, জসুয়া কিমিচ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং
– ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লেরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *