আজকের দিনেতিলোত্তমা

সই-জাল কাণ্ডে এবার অভিষেকের বাড়িতে সিআইডি হানা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : – সই-জালিয়াতি কাণ্ডে তদন্তের জাল গোটাতে মরিয়া সিআইডি। কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বাহারুল ইসলামের পর এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজায় পৌঁছে গেলেন গোয়েন্দারা। শনিবার দুপুরে ভবানীপুরের ‘শান্তিনিকেতন’এ সিআইডির টিম পৌঁছলেও, অভিযোগ দরজা খোলেননি কেউ।

দিন দুয়েক আগেই সই-জাল কাণ্ডে তৃণমূলের একাধিক বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল সিআইডি। তালিকায় ছিলেন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা ও বাহারুল ইসলাম। সেই তদন্তের সূত্র ধরেই শনিবার দুপুর দেড়টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ হাজির হয় ৫-৬ জন আধিকারিকের একটি সিআইডি টিম। সূত্রের খবর, প্রায় ১০ মিনিট ধরে বাড়ির মূল দরজায় ধাক্কা দেন আধিকারিকরা। বারবার কলিং বেল বাজানো হয়। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া মেলেনি। সিআইডি আধিকারিকদের অভিযোগ, বাড়িতে লোক থাকা সত্ত্বেও কেউ দরজা খোলেননি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর এক কর্মী বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সদস্যরা কেউ বাড়িতে নেই। প্রসঙ্গত, বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৃণমূলের কয়েকজন বিধায়কের সই জাল করার অভিযোগ ওঠে। সেই অভিযোগের তদন্তেই নেমেছে সিআইডি। একের পর এক বিধায়কের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। এবার কি সেই অভিযোগেই অভিষেকের বাড়িতে হানা? তা নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে।

সই-জাল কাণ্ডে সিআইডি তদন্তে নতুন মাত্রা যোগ করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গোয়েন্দাদের হানা। তৃণমূলের একাধিক বিধায়কের পর সরাসরি দলের সেকেন্ড-ইন-কমান্ডের বাড়ির দরজায় সিআইডি পৌঁছে যাওয়ায় চরম অস্বস্তিতে শাসক শিবির। যদিও বাড়িতে কেউ না থাকার কারণ দেখিয়ে এদিন ফিরে যেতে হয়েছে আধিকারিকদের। তবে এই ঘটনা প্রাক্তন শাসক দল তৃণমূলকে আরও বেকায়দায় ফেলল বলেই মনে করছে রাজনৈতিক মহল। পরবর্তীতে সিআইডি কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে সবপক্ষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *