আজকের দিনেখেলাবিজ্ঞানভারত

China Masters : চিনের মাটিতে ভারতের বাজিমাত, চায়না মাস্টার্স জিতে ইতিহাস সাত্ত্বিক-চিরাগের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ২০০৫ সালে চায়না মাস্টার্স শুরু হওয়ার পর প্রথম ভারতীয় জুটি হিসেবে এই ঐতিহাসিক খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রেড্ডি ও চিরাগ শেট্টি। রবিবার শেনঝেনে ফাইনালে চিনের জুটিকে হারিয়ে নিজেদের দশম বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব ঘরে তুললেন তাঁরা।(China Masters)

শেনঝেনে আয়োজিত বিডব্লিউএফ সুপার ৭৫০ টুর্নামেন্ট চায়না মাস্টার্সের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারতের সাত্ত্বিক-চিরাগ ও চিনের ঝাং ও রেন জুটি। ম্যাচের শুরুটা একেবারেই ভালো হয়নি ভারতীয় জুটির। প্রথম গেমে শুরুতেই ০-৫ ব্যবধানে পিছিয়ে পড়েন তাঁরা। প্রথমার্ধে ৫-১১ পিছিয়ে থেকে শেষ পর্যন্ত মাত্র ১৮ মিনিটে ১১-২১ ব্যবধানে প্রথম গেম খোয়ান।

কিন্তু চ্যাম্পিয়নরা হার মানেন না। দ্বিতীয় গেমে ৩-৩ ও ৬-৬ সমতার পর খোলস ছেড়ে বেরিয়ে আসেন সাত্ত্বিক-চিরাগ। শক্তিশালী স্ম্যাশ ও নিখুঁত নেট প্লে-তে ভর করে প্রথমার্ধে ১১-৭ ও পরে ১৭-১১ ব্যবধানে এগিয়ে যান। ২১-১৩ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরান।(China Masters)

নির্ণায়ক তৃতীয় গেমে ফের নাটক। ০-৪ পিছিয়ে পড়েও ঠান্ডা মাথায় লড়াই চালান। প্রথমার্ধে ১১-৯ লিড নেন ভারতীয় জুটি। শেষ মুহূর্তে টানা ৪ পয়েন্ট তুলে নিয়ে ২১-১৭ গেমে ৭০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।

২০২৩ ও ২০২৫ সালে রানার্স আপ এবং ২০২৪ সালে সেমিফাইনালে থেমে যাওয়ার পর অবশেষে চায়না মাস্টার্স জয়ের খরা কাটল। এটি চলতি বছরে তাঁদের দ্বিতীয় সুপার ৭৫০ ও মোট চতুর্থ ট্রফি।(China Masters)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *