আজকের দিনেবাংলার আয়না

বাইক-টোটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ১

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভরদুপুরে বাইক এবং টোটোর মুখোমুখি সংঘর্ষ মৃত্যু এক ব্যক্তির । মৃতের নাম মতি মোল্লা বয়স ৪৫ বছর। ঘটনাটি ঘটেছে আজ ১১ই মে সোমবার দুপুরে বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া পঞ্চায়েত এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, বাসন্তীর খেড়িয়া এলাকার বাসিন্দা মতি মোল্লা । এদিন দুপুরে টোটো চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। উল্টো দিক থেকে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে এসে টোটোয় ধাক্কা মারে । ঘটনাস্থলে টোটো চালক মতি মোল্লা রাস্তায় ছিটকে পড়ে যান । তীব্র আঘাতের ফলে গুরুতরভাবে জখম হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন। স্থানীয় মানুষেরা কাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা ওই টোটো চালককে মৃত বলে ঘোষণা করে। ধাক্কা মারা ওই বাইক চালকের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বাসন্তী থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

এই দুর্ঘটনার খবর জানাজানি হতেই শোকের ছায়া বাসন্তীর খেড়িয়া এলাকায় । কান্নায় ভেঙে পড়েছে মতি মোল্লার পরিবার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *