আজকের দিনেভাগ্য লিখন

বৈশাখী অমাবস্যায় সাবধান! কোন চার রাশির ওপর পড়ছে শনির ছায়া? দেখে নিন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ ২০২৬ সালে শনির সাড়েসাতি শুরু হয়েছে। এমনিতেই এই বছরটি কারোর জন্য ভালো তো কারোর খারাপ দিয়ে শুরু হয়েছে।  শনিদেবকে কর্মফল প্রদানকারী গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়ে থাকে যে, শনি মানুষের ভালো ও মন্দ কর্ম অনুসারে ফল প্রদান করেন।জ্যোতিষশাস্ত্র মতে, বছরের পূর্ণিমা বা অমাবস্যাগুলোতে গ্রহ-নক্ষত্রের পরিবর্তন হয়ে থাকে।যার ফলে রাশিচক্রের ওপর ও প্রভাব পরে থাকে।

চলতি বছরের ১৭ এপ্রিল অর্থাৎ আগামীকাল শনি তার অবস্থান পরিবর্তন করবে। বস্তুত, শনি উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ দশায় প্রবেশ করবে। ১৭ মে পর্যন্ত একই অবস্থানে থাকবে। এই দিনটি বৈশাখ অমাবস্যাও বটে, যা স্নান ও দানের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, এই সময়টি কিছু রাশির জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে এই চারটি রাশির অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

মেষ রাশি
মেষ রাশি ইতোমধ্যেই শনির সাড়ে সাতির প্রভাবে রয়েছে, এবং শনির গতির এই পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে যে আপনাকে আরও সতর্ক হতে হবে। আপনার কর্মজীবনে আকস্মিক পরিবর্তন বা বাধা আসতে পারে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা কিছুটা অস্থির হতে পারে। কর্মক্ষেত্রে বা চাকরিতে স্থিতিশীলতা কমে যেতে পারে এবং পরিবারের সঙ্গে মতপার্থক্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকারা আত্মবিশ্বাসের সামান্য অভাব অনুভব করতে পারেন। কাজে বিলম্ব হতে পারে এবং আপনার কঠোর পরিশ্রমের ফল তাৎক্ষণিকভাবে দৃশ্যমান নাও হতে পারে।

মকর রাশি
মকর রাশির জন্য, শনির এই পরিবর্তন হঠাৎ করে খরচ বাড়িয়ে দিতে পারে। কিছু স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *