আজকের দিনেবিশ্ব

Hormuz: হরমুজে ফের জাহাজে হামলা, প্রণালী বন্ধের ঘোষণা ইসলামিক রেভল্যুশনারি গার্ডের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- হরমুজ প্রণালীতে আবারও একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজের ওপর হামলা।  রবিবার প্রকাশিত একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেনার জাহাজে হামলার পর সেটির ইঞ্জিন কক্ষে গুরুতর ক্ষতি হয় এবং জাহাজে আগুন ধরে যায়। ঘটনার পর অন্তত একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন।  মার্কিন হামলার আগেই হরমুজ বন্ধের ঘোষণা করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড।

মার্কিন প্রশাসনের দাবি, হামলার জন্য ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC) দায়ী। এই ঘটনার জেরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য, এসব হামলার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হুমকি কমানো।

অন্যদিকে, ইরান সরাসরি দায় স্বীকার করেনি। তবে ইরানি পক্ষের বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট জাহাজটি অনুমোদিত নৌপথ ব্যবহার করেনি এবং সতর্কবার্তা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হয়। এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে সেখানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক এই হামলার পর ওই অঞ্চলে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *