আজকের দিনেভারতরাজনীতি

Vijay-CM : তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অভিনেতা থালাপতি বিজয়, আজ শপথগ্রহণ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-নির্বাচনের ফল প্রকাশের পাঁচ দিন কেটে গিয়েছে। এরমধ্যে চার দফা তামিলনাড়ুর রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন থালাপতি বিজয় । কিন্তু কিছুতেই জট কাটতে চাইছিল না । অবশেষে সহযোগী দলগুলির সঙ্গে দরকষাকষির পরে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা পেলেন বিজয়। মাত্র দু বছর আগে নিজের দল তৈরি করে রাজনীতিতে পা রেখেছিলেন তিনি এবার তিনি হচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। আজ তিনি শপথ গ্রহণ করবেন।

সূত্রের খবর রবিবার সকাল দশটায় চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে বসবে শপথ গ্রহণ অনুষ্ঠান । সেখানেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বিজয়, শপথ বাক্য পাঠ করাবেন তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর । এরপর থেকেই শুরু হবে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের নতুন সফর। তবে আজকের শপথ গ্রহণ হলেও চাপ কিন্তু এখনই কাটছে না রাজ্যপাল তাকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন বুধবারের মধ্যে বিধানসভায় তাকে আস্থা ভোটের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। তামিলনাড়ু বিধানসভার ২৩৪ আসনের মধ্যে ১০৮ টি কে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পান বিজয় । কিন্তু সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার তিনি ছুঁতে পারেননি তার দরকার ছিল আরো দশটি আসন । থালাপতি বিজয় কে প্রথমে সমর্থন দিয়েছিলেন কংগ্রেসের পাঁচজন বিধায়ক। তারপর রাজ্যপালের কাছে ছুটে গেলে তাকে খালি হাতে ফিরতে হয়েছিল তাকে জানানো হয়েছিল আরও বিধায়কের সমর্থন দরকার। এরপর ডিএমকে জোটে থাকা সি পি আই এবং সিপিএম বিজয়ের সমর্থনে রাজি হয়। তাদের চারজন বিধায়ক হাত মেলান বিজয়ের সঙ্গে।

মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের উত্থান বেশ চমকপ্রদ। মাত্র দুই বছরের ব্যবধানে যেভাবে তিনি সোজা মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন যা দেশের রাজনীতিতে বর্তমানে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে ধরা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *