ব্রিগেডের মাঠে সমর্থকদের হাতে হাতে ফিরছে ঝালমুড়ির ঠোঙ্গা, সঙ্গে কমলা রসগোল্লা আর গেরুয়া সন্দেশ
কিউ ইন্ডিয়া বাংলা:- বিজেপি সরকারের শপথগ্রহনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছে একাধিক ঝালমুড়ির স্টল। শনিবার সকাল থেকে সেই সব স্টলে নজরকাড়া ভিড়। হাতে হাতে ঘুরছে মশলামুড়ির ঠোঙা। ভোটপ্রচারে গিয়ে ঝাড়গ্রামে রাস্তার ধারের দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর থেকেই বঙ্গ রাজনীতির ঝালমুড়ি নিয়ে রাজ্য রাজনীতিতে কম জলঘোলা হয়নি! আজ প্রথম বার বিজেপি বাংলায় যখন সরকার গঠন করতে চলেছে, শপথস্থল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখা গেল মশলামুড়ির স্টলের।
ঝালমুড়ি নিয়ে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে । রীতিমতো কাড়াকাড়ি চলছে। মাঠের মাঝেও চলছে ঝালমুড়ি বানানো । সকাল থেকেই রবীন্দ্র সংগীত বাজছে ব্রিগেড চত্বরে । বিভিন্ন ধরনের মিষ্টির স্টল দেওয়া হয়েছে । পদ্ম সন্দেশ থেকে কমলা রসগোল্লা, কমলা ভোগ, লাড্ডু, পদ্ম ছাপের সাদা সন্দেশ সাজানো রয়েছে ট্রে গুলিতে । বাঙালি অস্মিতায় সান দিতে চেষ্টার কোনো খামতি রাখা হয়নি গেরুয়া শিবিরের পক্ষ থেকে। কবিগুরুর জন্মতিথিকে যেমন শপথ গ্রহণের দিন হিসেবে বাছা হল তেমনি মঞ্চে বাঙালির প্রিয় মিষ্টি গুলি নিয়ে পুরো বাঙালি আনায় মোড়া ব্রিগেড চত্বর ।
পশ্চিমবঙ্গের অষ্টদশ বিধানসভা এটি। শুভেন্দু অধিকারী বাংলার নবম মুখ্যমন্ত্রী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ২৩ রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ বিজেপির তাবড় নেতারা উপস্থিত সেখানে।
