আজকের দিনেখেলা

দিল্লির বিপক্ষে সহজ জয় নাইটদের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পরপর চারটি ম্যাচে জয় পেল কেকেআর। দিল্লির বিপক্ষে আজ সহজ জয় অর্জন করলো কলকাতা। বলাই বাহুল্য নাইটদের সামনে কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি দিল্লি । ৩৪ বল বাকি থাকতে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতল আজিঙ্কা রাহানের দল ।

দিল্লির বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। দলের দুই ওপেনার ভালো শুরু করেন। ২৯ বলে নিজের অর্ধশতরান সম্পন্ন করেন পাথুম নিশানকা। এরপরেই তিনি আউট হয়ে যান । ১৪ বলে ২৩ রান করেন কে এল রাহুল । এরপরে দিল্লির ইনিংসে ভাঙ্গন শুরু হয় । পরবর্তী তিন ব্যাটার নীতিশ রানা (৮) , সমীর রিজভী (৩), ট্রিস্টান স্টাবস (২) রানে আউট হয়ে ফিরে যান। দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল ব্যাট হাতে ২২ বলে ১১ রান করেন। তার বল নষ্ট করা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ২৮ বলে ৩৯ রান করেন আশুতোষ শর্মা। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস ১৪২ রান তোলে।

১৪৩ রানের সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানে। ৯ বলে ১৩ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে । এরপর অঙ্গকৃষ রঘুবংশী মাত্র ১ রানে আউট হয়ে যান। এরপর শুরু হয় ফিন অ্যালেন ও ক্যামেরন গ্রিনের ব্যাটিং ঝড়। এই দুই ব্যাটার নাইটদের আজকের ম্যাচে জয়ের দোরগোড়ায় পৌছে দেয় । গ্রিন অপরাজিত থাকেন ২৭ বলে ৩৩ রান করে। কিউই ব্যাটার ফিন অ্যালেন আজকে শতরান করেন, ৪৭ বলে তার শতরান সম্পন্ন হয়। তৃতীয় নাইট ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন তিনি। ৩৪ বল বাকি থাকতে ম্যাচ নিজেদের দখলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

নাইটদের প্লে অফে যোগ্যতা অর্জন করার রাস্তা এখনো অনেক দূর । তবে প্রথম দিকে একাধিক ম্যাচ হারলেও শেষ চারটি ম্যাচে পরপর জয় অর্জন করে এগিয়ে চলেছে তারা। নাইটদের পরবর্তী ম্যাচ আগামী ১৩ ই মে আরসিবির বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *