‘আমি নয় আমরা ‘ সরকারের নীতি বেধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কিউ ইন্ডিয়া বাংলা :- বঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পরিষদীয় দলের বৈঠকে পরিষদীয় দলনেতা এবং মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর সরকারের নীতি স্পষ্ট করে দিলেন তিনি । আমি নয় আমরা নিচিতে কাজ করবে বিজেপি সরকার । বিজেপি সরকারে আমিত্ব বলে কিছু থাকবে না ।
তার আশ্বাস, বাংলার মানুষের স্বপ্ন পূরণ করার কাজ করবে বিজেপি । ভোটের আগে চার্জশিট প্রকাশ করেছিল বিজেপি , তৃণমূল আমলে কি কি দুর্নীতি হয়েছে তা সেখানে উল্লেখ ছিল । এই দিন শুভেন্দু অধিকারী বলেন ” মহিলাদের উপর যা যা অত্যাচারের ঘটনা ঘটেছে, সব ঘটনার তদন্তের জন্য কমিশন বসবে। যত দুর্নীতি হয়েছে তার তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে কমিশন বসানো হবে। দোষীদের শাস্তি দেওয়া হবে” । নির্বাচনের আগে যে সংকল্প পত্র এনেছিল বিজেপি সেটাও যথাসময়ে পূরণ করা হবে। আগামী নির্বাচনের জন্য তিনি লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন । শুভেন্দু অধিকারী জানালেন ” ইতিবাচক কাজ করে সংকল্পপত্র কার্যকর করে আগামী বিধানসভা নির্বাচনে ৬০ শতাংশের বেশি মানুষ কে আমরা পাশে আনবো ” ।
পশ্চিমবঙ্গ কে নতুন করে নির্মাণের ডাক দিয়েছেন তিনি। কেন্দ্র রাজ্য একত্রে কাজ করে বাংলার মানুষের প্রত্যাশা পূরণের কাজ করবে বলে আশ্বাস বাংলার নয়া মুখ্যমন্ত্রীর।
