জগন্নাথদেবের আশীর্বাদ পেতে,রথযাত্রার দিন বর্জন করুন এই খাবারগুলো
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আগামীকাল ১৬ জুলাই, বৃহস্পতিবার পালিত হতে চলেছে রথযাত্রা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ তিথিতে বলরাম ও সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি যান প্রভু জগন্নাথদেব। সপ্তাহব্যাপী মাসির বাড়িতে অবস্থানের পর উল্টোরথের দিন তিনি পুনরায় নিজ মন্দিরে ফিরে আসেন। ওড়িশার পুরী থেকে শুরু করে বিশ্বের প্রতিটি প্রান্তের বাঙালি ঘরে ঘরেও এদিন রথযাত্রার আমেজ লক্ষ্য করা যায়। শিশুদের রথ টানা এবং জগন্নাথদেবের আরাধনায় মেতে ওঠেন ছোট থেকে বড় সবাই।
তবে এই পবিত্র দিনটিকে ঘিরে শাস্ত্রীয় কিছু বিধি-নিষেধ রয়েছে। রথযাত্রার দিন জগন্নাথদেবের সন্তুষ্টি অর্জনে ও অশুভ প্রভাব এড়াতে কিছু খাবার বর্জন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জেনে নিন রথযাত্রার দিন কোন খাবারগুলি এড়িয়ে চলা উচিত:
রথযাত্রার দিন যা বর্জনীয়:
-
কলমিশাক: শাস্ত্র মতে, রথযাত্রার দিন কলমিশাক গ্রহণ করা সম্পূর্ণ অনুচিত।
-
তেতো খাবার: এই দিনে কোনো ধরনের তেতো খাবার পাতে না রাখাই শ্রেয়। বিশ্বাস করা হয়, তেতো খাবার খেলে জগন্নাথদেব রুষ্ট হতে পারেন।
-
পুঁইশাক: পুঁইশাক খাওয়াও এই দিনে নিষিদ্ধ বলে গণ্য করা হয়। ধারণা করা হয়, এটি ভাগ্যের ওপর কুপ্রভাব ফেলতে পারে।
-
আমিষ আহার: রথযাত্রার দিন মাছ, মাংস, এমনকি পেঁয়াজ ও রসুন ব্যবহার করা খাবার থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। এই পবিত্র দিনে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করাই বিধেয়।
-
নেশাজাতীয় দ্রব্য: রথযাত্রার পবিত্রতা বজায় রাখতে যেকোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে রাখা উচিত। অন্যথায় জীবনে নানা দুর্ভোগ আসার সম্ভাবনা থাকে বলে শাস্ত্রের অভিমত।
রথযাত্রার এই পবিত্র দিনটিতে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে জগন্নাথদেবের আরাধনা করলে পরিবারে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। তাই ধর্মীয় রীতি মেনে এই দিনটিতে সংযমী থাকাই কাম্য।
