Election Commission : শান্তিপূর্ণ নির্বাচনে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচন কমিশন, মতামত বিশেষজ্ঞদের !
কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যে ১৫ বছর পর ফের একটা পালাবদল হল পশ্চিমবঙ্গে। এই পরিবর্তনে দেখা গেল রাজ্যের ভোট সংস্কৃতিতে ভিন্ন চিত্র দেখা গেল। সম্পূর্ণ হিংসামুক্ত একটা নির্বাচন দেখল রাজ্যবাসী। বিশেষজ্ঞরা বলছেন, ভোটে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হল নির্বাচন কমিশন।
রাজ্যে রিগিং নেই, ছাপ্পা নেই, বুথ জ্য়াম নেই, মারপিট নেই, রক্তপাত নেই, প্রাণহানি নেই – এমন ভোট শেষ কবে দেখেছে রাজ্যবাসী, মনে পড়ছে না। এর পুরো কৃতিত্ব নির্বাচন কমিশনের। ম্যান অফ দ্যা ম্যাচ তারাই। সেইসঙ্গে সুপার হিরো কেন্দ্রীয় বাহিনী। ২০২৬ এর বিধানসভা ভোট যে এবার অন্যরকম হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল আগেই। শুরুতেই কড়া বার্তা দিয়েছিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন, “সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।” বারবার নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছিল, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর তারা।
একদিকে স্বচ্ছ ভোটার তালিকা, নিরপেক্ষ পুলিশ ও প্রশাসন। আর অন্যদিকে, বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। এই তিনের মিশেলেই আস্থা ফিরে আসে বঙ্গের ভোটারদের। যার ফলও মেলে হাতেনাতে। কড়া নিরাপত্তায় শান্তিতে এবং নির্বিঘ্নে ভোট দেন রেকর্ড সংখ্যক মানুষ।
