আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

TMC-BJP : ভোট মিটতেই ভাটপাড়ায় তৃণমূল কর্মীকে মারধর, অভিযোগ তির বিজেপির দিকে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দ্বিতীয় দফায় ভোট শেষ হতেই অশান্তি ভাতপাড়ায়। তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে মারধর করার হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী রাজেশ কুমার।

গতকাল ২৯ শে এপ্রিল বুধবার দ্বিতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পর এই মারধরের ঘটনা ঘটনা ঘটেছে ভাটপাড়া পৌরসভার ১২১ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরে নিজের বুথে দাঁড়িয়ে ছিলে ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী তাপস দাস। অভিযোগ, সেই সময়ে কয়েক জন বিজেপি কর্মীর সঙ্গে তাঁর বচসা হয়। তার পরেই সেই তৃণমূল কংগ্রেস কর্মীকে বিজেপি কর্মীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহত তৃনমূল কর্মী তাপস দাসকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ।পরবর্তীতে, অবস্থার অবনতি হওয়ার জন্য কামারহাটি সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। আহত ওই কর্মীকে দেখতে গিয়েছিলেন জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম। তৃণমূল কংগ্রেস প্রার্থীর অভিযোগ, তাপসকে যারা মারধর করেছে তারা অর্জুন সিং এর লোক। বর্তমানে রাজেশ কুমারের সঙ্গে থাকে অভিযুক্তরা। তাপসকে লক্ষ্য করে গুলিও চালায় ওই দুষ্কৃতীরা বলেও অভিযোগ করেন জগদ্দল এর তৃনমূল প্রার্থী। এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে রাজেশ কুমারের দাবি, তিনি সারা দিনই এলাকায় ছিলেন। যেখানে ঘটনার কথা বলা হয়েছে সেখানে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ছিল বলেও দাবি তাঁর। তিনি বলেন, ‘এমন ঘটনা ঘটার কথা নয়।যারা অভিযোগ করছে তারা নিজেরাই এই কাজ করতে পারে।’ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *