আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

হয়ে গিয়েছে ভোট, তাজ্জব প্রৌঢ়! বালুরঘাটে ছাপ্পার অভিযোগ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,দক্ষিণ দিনাজপুর:- সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন। লাইনেও দাঁড়িয়েছিলেন বেশ কিছুক্ষণ। তারপরই জানতে পারলেন,তাঁর পোস্টাল ভোট হয়ে গিয়েছে! কিন্তু তিনি তো ভোট দেননি! বুথ থেকে জানিয়ে দেওয়া হয়, আগেই তাঁর ভোট পড়ে গিয়েছে। সেই কথা শুনে রীতিমতন তাজ্জব বালুরঘাটের হামিদ সরকার। কেবল তিনিই নন, আরও একাধিক ব্যক্তির ভোট আগে থেকেই নাকি পোস্টাল ব্যালটে পড়ে গিয়েছে বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ বিজেপি ছাপ্পা ভোট দিচ্ছে।

এই সংক্রান্ত বিষয়ে বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেন।

প্রথম দফার নির্বাচন চলছে। সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া।বিভিন্ন এলাকায় বুথে বুথে ভোটারদের লম্বা লাইন।দক্ষিণ দিনাজপুরেও ভোট চলছে কড়া নিরাপত্তায়। সেখানেই বালুরঘাটে ছাপ্পাভোট দেওয়ার অভিযোগ উঠল। বালুরঘাট কেন্দ্রের ১৬৪ নম্বর বুথের ভোটার প্রৌঢ় হামিদ সরকার। তিনিও সকালে ভোট দিতে গিয়েছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকার পরে ভোট দেওয়ার সময় তিনি আর ভোট দিতে পারেন না!

ঘটনার কথা শুনে ক্ষোভপ্রকাশ করেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। তিনি অভিযোগ করেন, বিজেপি বিভিন্ন জায়গায় ছাপ্পাভোট দিচ্ছে। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। কমিশন অভিযোগ খতিয়ে দেখছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *