Russia-Ukraine : ইউক্রেনে হামলা রাশিয়ার, মৃত দুই, পাল্টা আক্রমণ !
কিউ ইন্ডিয়া বাংলা :- দীর্ঘদিন পর ইউক্রেনে নতুন করে হামলা চালানোর অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে। সূত্রের খবর হামলার ফলে দুইজন নিহত হয়েছেন । পাল্টা আক্রমণে দক্ষিণ রাশিয়ার একটি ড্রোন কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেনের সেনা বলে খবর পাওয়া যাচ্ছে।
গতকাল রবিবার ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন শনিবার উত্তর ইউক্রেনের চেরনিভ এলাকায় হামলা চালিয়েছে রাশিয়া । ওই ড্রোন হামলায় এক নাবালক নিহত এবং তিন মহিলা সহ চারজন আহত হয়েছে বলে জানানো হয়েছে সেখানকার সেনা আধিকারিকদের পক্ষ থেকে। এরপর রবিবার ১৯ এপ্রিল সকালেও হামলা চালানো হয়েছে খেরসন এলাকায় ওই হামলা তো একজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। দুটি পৃথক হামলায় দুইজনের মৃত্যু হয়েছে বলে খবর। ইউক্রেনের দাবি শনিবার ১৮ এপ্রিল রাত থেকে রবিবার ১৯ এপ্রিল সকাল পর্যন্ত অন্তত ২৩৬ টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া । তারমধ্যে ২০৩ টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের সেনা । ১৮ জায়গায় ৩২ টি স্থানে আঘাত হেনেছে ওই ড্রোন জানানো হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে । ইউক্রেনের ড্রোন বাহিনীর কম্যান্ডার রবার্ট মাদিয়ার ব্রোভদির দাবি, তাদের ড্রোন রাশিয়ার সামারা অঞ্চলের নোভোকুইবিশেভস্ক ও সিজরান তেল শোধনাগার, ক্রাসনোদর অঞ্চলের তিখোরেতস্ক তেল টার্মিনাল, বাল্টিক সাগরের ভিসোটস্ক বন্দর এবং অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপলের একটি তেল ডিপোতে সফলভাবে আঘাত হেনেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রক সরাসরি হামলার কথা স্বীকার করেনি। রাতভর ২৫৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার জানিয়েছে তারা। তবে স্থানীয় রুশ কর্তৃপক্ষগুলি ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।
